,

কি উপহার পাবেন ক্যাপ্টেন মুশফিক?

mushfiqস্পোর্টস ডেস্ক : প্রায় ১৫ মাস পর টেস্টেও ফিরে বাংলাদেশ লড়তে পারে। এতদিন পর খেলায় নেমেও ইতিহাস গড়া জয়ের কাছে পৌঁছে যেতে পারে। ভুলতে বসা ক্রিকেটেও ইংল্যান্ডের রাতের ঘুম কেড়ে নিতে পারে। শুক্রবার ঢাকা টেস্ট শুরু। নেই বাংলাদেশের জড়তা। কিন্তু প্রশ্ন হলো, এই টেস্টে ক্যাপ্টেন মুশফিকুর রহিম কি উপহার পাবেন দলের কাছ থেকে?

অধিনায়কের প্রতি সব দলের খেলোয়াড়দেরই বিশেষ দুর্বলতা থাকে। অধিনায়কের বিশেষ কোনো সময়কে তারা স্মরণীয় করে রাখতেই বুঝি মাঠে ভিন্ন প্রেরণায় ঝাপান। সব খেলাতেই এমনটা দেখা যায়। তাতে ক্যাপ্টেন শেষ পর্যন্ত জয়ী হন। দলের কাছ থেকে তা হয়ে যায় বিশেষ উপহার। বিশেষ হাফ সেঞ্চুরির ম্যাচে মুশফিকও তো তেমন কিছু পেতে পারেন।

বাংলাদেশের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে ৫০তম টেস্ট খেলতে নামছেন ২৯ বছরের মুশফিক। দেশ নিয়মিত টেস্ট বিরতিতে না পড়লে নিয়মিত এই পারফর্মারের হয়তো আরো বেশি টেস্ট খেলা হয়ে যেত। তার আগে কেবল সাবেক দুই অধিনায়ক হাবিবুল বাশার ও মোহাম্মদ আশরাফুল দেশের পক্ষে এমন হাফ সেঞ্চুরি করতে পেরেছেন। হাবিবুল ঠিক ৫০ আর আশরাফুল ৬১ টেস্ট খেলেছেন।

২০০৫ সালে মাত্র ১৭ বছর ৩৫১ দিন বয়সে মুশফিকের টেস্ট অভিষেক। তাও এই ইংল্যান্ডের বিপক্ষে, ক্রিকেটের মক্কা লর্ডসে। ওই মাঠে সর্বকনিষ্ঠ হিসেবে অভিষেকের রেকর্ডটা এখনো মুশফিকের। সেই শুরু। শুরুতে ভালো করতে না পারায় দুই দফা বাদ। কিন্তু ধীরে ধীরে নিজেকে মেলে ধরেছেন। ২০০৭ সালের জুলাই থেকে বাংলাদেশের খেলা ৪৭টি টেস্টই খেলেছেন কেবল মুশফিক। আর কেউ নন।

এখন পর্যন্ত খেলা ৪৯ টেস্টে ৩২.৫৮ গড়ে ২,৭৩৭ রান তার। সেঞ্চুরি ৩টি। ফিফটি ১৫টি। সর্বোচ্চ সংগ্রহ ২০০। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। উইকেটরক্ষক মুশফিকের কিপার হিসেবেও দেশের সেরা রেকর্ড। ৭৯টি ক্যাচ, ১১টি স্টাম্পিং। বাংলাদেশ অধিনায়কের সবে ৫০৯ ম্যাচ হচ্ছে। তবে সবকিছু পক্ষে থাকলে আশরাফুলের রেকর্ড ভেঙে তার আরো অনেক দূর এগিয়ে যাওয়ার সব সম্ভাবনাই আছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে