বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইয়ুব খান মার্কা গণতন্ত্রের মধ্যে জেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি : হাবিব

bnp-1-550x413বর্তমানে আইয়ুব খানের গণতন্ত্র চলছে, তাই আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বলে মন্তব্য করলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
এটিএন বাংলার ‘নিউজ আওয়ার একস্ট্রা’ অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগের অধীনে ভোটারবিহীন নির্বাচনে অংশগ্রহণ করবে না।
এসময় তিনি আরও বলেন, অতীতে আমরা অওয়ামী লীগের অধীনে বিভিন্ন নির্বাচনেই অংশগ্রহণ করেছি। কিন্তু সেখানে মানুষের ভোটের অধিকার নেই। আমরা দেখেছি ভোটার আসার আগেই ভোট দেয়া হয়ে গেছে। এমনকি আমরা এও দেখেছি যে, আওয়ামী-লীগের বিদ্রোহী প্রর্থীদের কর্মীদের মারপিট করে তাদেরকে দাবিয়ে রেখে আওয়ামী লীগের প্রার্থীরা জয় লাভ করেছেন। এমন প্রশ্নবিদ্ধ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে পারে না।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, আইয়ুব খান মৌলিক গণতন্ত্রের নামে যে পদ্ধতি চালু করেছিল সেই পদ্ধতিতেই আওয়ামী লীগের আমলেও সকল নির্বাচনগুলো হয়েছে এবং আগামীতেও তেমনই হবে। অতএব আগামী নির্বাচনগুলোতে বিএনপির অংশগ্রহণ একটু ভাবার বিষয়।
তাছাড়া বর্তমানে আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র চলছে। এমতাবস্থায় বিএনপি যদি অংশগ্রহণ করে তাহলে তো আইয়ুব খানের সেই গণতন্ত্র মাথায় নিয়েই ২৮ তারিখের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। যেটা আমরা চাই না সুতরাং বিএনপি অংশগ্রহণ করবে না।
তিনি আরও বলেন, আমরা দেখেছি আওয়ামী লীগের জনগণের ওপর আস্থা নেই। তারা দেশে এত কিছু করার পরেও তাদের জনগণের ওপর আস্থা নেই। তাই তারা কোন ফেয়ার নির্বাচন দিচ্ছে না। অতএব আগামী নির্বাচনে যদি জনগণের সরাসরি অংশগ্রহণে ভোট হয় সেখানেও বিএনপি অংশগ্রহণ করবে কি করবে না সেটা পরের বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে মানুষের ভোটের অধিকার কি ফিরিয়ে দেওয়া হবে ? হবে না। অতএব সেখানে এই সকল নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে পারে না।
তিনি বলেন, আমাদের সংবিধানে কি আছে, সেখানে আছে যে, জনগণের ভোটের অধিকারে মাধ্যমেই সকল নির্বাচন সম্পন্ন হবে। কিন্তু এখানে কি তাই হচ্ছে? এখানে তো ভোট চুরি-ডাকাতি হচ্ছে। জোর কোরে জনগণের ভোট কেড়ে নিয়ে নেওয়া হচ্ছে। সেখানে আগামী জেলা পরিষদ নির্বাচনে বিএনপি কি ভাবে অংশগ্রহণ করবে?

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ