,

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হোক চান না শোয়েব

shobস্পোর্টস ডেস্ক : কদিন আগে কী ভয়াবহ হামলাই না হলো পাকিস্তানে। কোয়েটায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের সেই সন্ত্রাসী হামলায় ৬২ জন পুলিশ ক্যাডেট আর দুজন সেনাকর্মী নিহত হয়েছেন। ১৭০ জন আহত। এই যখন দেশের পরিস্থিতি, সেখানে উটপাখি হতে চান না শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই গতিতারকা বলেছেন, তাড়াহুড়ো করে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চেষ্টা যেন না করা হয়। এতে হিতে বিপরীতই হবে।

জিয়ো নিউজকে শোয়েব বলেছেন, ‘যতক্ষণ না নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আমাদের বিদেশি দলগুলোকে আমন্ত্রণ জানানোর ঝুঁকি নেওয়া উচিত হবে না। এখনকার পরিস্থিতি যা, তাতে আমাদের ধৈর্য ধরতেই হবে। আমি নিশ্চিত পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবেই। তবে আরও সময় লাগবে।’

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সেই সন্ত্রাসী হামলার পর পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিতপ্রায়। এর মধ্যে জিম্বাবুয়ে-কেনিয়ার মতো ছোট দলগুলোকে এনে খেলিয়েছে বটে, কিন্তু দেশটিতে আর কেউ সফর করতে রাজি হয়নি। সংযুক্ত আরব আমিরাতকে তাই নিজেদের নতুন ঘর বানিয়ে নিয়েছে পাকিস্তান।

এমনকি পিসিবির টি-টোয়েন্টি লিগ পিএসএলও সেখানে হয়। ২০১৭ সালের দ্বিতীয় আসরটিও সেখানে হবে। তবে পিসিবির প্রধান নজম শেঠি চাইছেন, পিএসএলের ফাইনালটি যেন অন্তত পাকিস্তানে করা যায়। লাহোরে ম্যাচটি আয়োজনের ইচ্ছা তাঁর।

শেঠি এও বলেছেন, অন্তত দুবার পিসিবি আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে পাকিস্তান সফর করাতে রাজি করিয়ে ফেলেছিলেন। কিন্তু যতবারই দলগুলো হ্যাঁ বলে, এর কদিনের মধ্যেই পাকিস্তানে এমন কিছু ঘটে, আবার সব ভেস্তে যায়। বিশেষ করে দেশটির জাতীয় সংসদের কমিটি পিসিবির কাছে জানতে চেয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার ব্যাপারে বোর্ড কী করছে। এর উত্তরেই শেঠি এসব কথা বলেছেন। কিন্তু শোয়েব মনে করেন, জোর করে ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করতে গিয়ে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। সূত্র: পিটিআই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে