,

নায়কের চরিত্র ছাড়া অভিনয় করিনি, ভবিষ্যতেও করব না : হিরো আলম

hero-alomবিনোদন প্রতিবেদক : ‘নায়কের চরিত্র ছাড়া কোনো চরিত্রে অভিনয় করিনি। ভবিষ্যতে করবও না। কারণ, আমার নাম হিরো আলম। হিরো মানে নায়ক। তাই নায়ক ব্যতীত অন্য চরিত্রে আমার কাজ করার ইচ্ছে নেই।’ কথাগুলো বলেছেন দেশের বিনোদন জগতে এ সময়ের সেনসেশন বগুড়ার আশরাফুল ইসলাম আলম। যাকে সবাই চেনেন ‘হিরো আলম’ নামে।

বুধবার (২৬ অক্টোবর) মাদারীপুরে একটি নাটকের শুটিং করতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন হিরো আলম। সেই কথোপকথনেই অভিনয়ের ব্যাপারে নিজের মনোভাবের কথা জানিয়েছেন তিনি।

হিরো আলম জানিয়েছেন, তার জনপ্রিয়তা নষ্ট করতে অনেকেই ফেসবুকে ফেক আইডি দিয়ে বিভিন্ন ধরনে পোস্ট মারছেন। এ বিষয়য়ে সকলকে সচেতন হবার আহ্বান জানান তিনি।

নিজ খরচে এখন পর্যন্ত ৫ হাজারেরও বেশি মডেলিং, গান, নাটক ও শর্ট ফ্লিম তৈরি করেছেন এই তরুণ। এগুলো ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায়।

বগুড়ার এই ‘হিরো আলম’ এখন সারা বাংলাদেশে জনপ্রিয় এক চরিত্র। ইতোমধ্যে তিনি বাণিজ্যিকভাবে বিজ্ঞাপনচিত্র ও সিনেমায় কাজ শুরু করেছেন। হিরো আলমের প্রত্যাশা, একদিন তিনি দেশের খ্যাতনামা একজন অভিনেতা হবেন।

তাকে নিয়ে অনেকেই হাসি-ঠাট্টা ও ব্যঙ্গ-বিদ্রূপ করে। তবে সেগুলোতে বিচলিত নন হিরো আলম। বরং নিজের কাজের জন্য তিনি গর্বিত বলেই জানালেন। কালের কণ্ঠ

https://youtu.be/8KcLq1qPFFA?list=PLOkKvL2ChxHaqoJeC_nuQuTSYprCchuHJ&t=68

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে