,

জাপানের যুবরাজ মিকাসার মৃত্যু

mikasaআন্তর্জাতিক ডেস্ক : জাপানের বর্তমান সম্রাট আকিহিতোর চাচা জাপানি রাজ পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যুবরাজ মিকাসা মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টা ৩৪ মিনিটে টোকিও হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

এক সংবাদ সম্মেলনে জাপানের রাজ পরিবারের এক মুখপাত্র জানিয়েছেন, চলতি বছরের ১৩ মে যুবরাজ মিকাসা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে টোকিও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নিউমোনিয়া থেকে মুক্তি পেলেও বয়সজনিত কারণে হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়ায় তাকে হাসপাতালেই থাকতে হয়।সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার।

চলতি বছর ডিসেম্বেরে তার বয়স ১০১ বছর হওয়ার কথা ছিল।জাপান সরকারের সেনাবাহিনীর সদস্য হিসেবে দ্বিতীয় বিশ্বে যুদ্ধে অংশ নিয়েছিলেন মিকাসা। রাজপরিবারের সদস্যদের মধ্যে একমাত্র তিনিই এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন।

তিনি এশিয়ার প্রাচীন ইতিহাসের একজন বিশেষজ্ঞ ছিলেন। বিভিন্ন কলেজে বিষয়টি পড়িয়েছেন তিনি। তিনি জাপানের মধ্যপ্রাচ্য বিষয়ক সাংস্কৃতিক কেন্দ্রের এবং জাপান-তুর্কি সোসাইটির সম্মানিক সভাপতি হিসেবেও দায়িত্বপালন করেছেন।

৯ নাতি-নাতনি রেখে যাওয়া মিকাসার তিন পুত্র অনেক আগেই মারা গেছেন । তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সম্রাট আকিহিতো। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেও শতবর্ষী যুবরাজের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে