,

সরাইলের প্রাক্তন চেয়ারম্যান ছাদেক ঠাকুর আর নেই

download-100সরাইল (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইল সদর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোঃ ছাদেক ঠাকুর আর নেই। গত বুধবার রাতে বড়দেওয়ান পাড়ায় নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। উনার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ছাদেক ঠাকুর ১৯৭৭ সালের ২২ জানুয়ারী থেকে ১৯৮৪ সালের ১৩ মার্চ পর্যন্ত সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি একজন ঠিকাদারও ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সরাইল উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আবদুল হালিম, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান ও সম্পাদক বদর উদ্দিন। আজ বাদ যোহর বিকাল বাজার হাট খোলা শাহী জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে উনাকে দাফন করার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা