,

ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন গ্রামে  কাঁথা সেলাইয়ের ধুম

1477539020734বিশেষ প্রতিনিধি : শীতের আগমনীতে  ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন গ্রামে কাঁথা সেলাইয়ের ধুম পড়েছে । গ্রামাঞ্চলে গৃহবধূ, তরুনীরা সংসারের নিত্য কাজের ফাঁকে ব্যস্ত সময় পাড় করছেন কাঁথা তৈরির উপকরণ পুরনো কাপড় আর সুঁই- সুতা নিয়ে । শিল্পকলার নিদর্শন হাজার বছরের প্রাচীন বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিশে আছে এই সুচিশিল্পটি । পুরনো বস্ত্রখন্ডে তৈরী কাঁথায় বিচিত্র নকশা খচিত করার রেওয়াজ এক সময় ছিলো গ্রাম বাংলার প্রতিটি পরিবারের ঘরে ঘরে । ইতিহাস থেকে জানা যায়, খ্রীস্টপূর্ব ৩ হাজার বছর থেকে ১ম ও ২য় শতকে হরপ্পা ও মহেঞ্জ-দাড়ো সাঁচীর ভাস্কর্য যেসব পোশাক পাওয়া যায়, তাতে সুচীশিল্পকলার নিদর্শন রয়েছে। মিশর, গ্রিস, ইজরায়েল, ব্যাবিলন প্রভৃতি দেশে সুচীশিল্পকলার নিদর্শন পাওয়া যায় , যা ঐতিহ্য অনুযায়ী বিবর্তিত হয়েছে। চারু ও কারুশিল্পে বৈচিত্রময় ব্রাহ্মণবাড়িয়া  অঞ্চলে কাঁথা শিল্পের পরম্পরা আজও অব্যাহত। মুসলিম ঘরাণার কিছু নিজস্বতার একটি দৃষ্টান্ত এ কাঁথাশিল্প। এই শিল্পটি সম্পূর্ণ নারী নির্ভর। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নারীরাই এই কারুশিল্পে পারদর্শী। কাঁথাশিল্পী এদের প্রথাগত কোনও বিদ্যা নেই। বাড়ির প্রবীণ নারীদের নিকট থেকে ছোটরা শিখে নেন এই কাঁথা তৈরির কলাকৌশল। এ ভাবেই চলে আসছে কাঁথাশিল্পের পরম্পরা। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, ভোরের আলো জমিনে পড়ার আগেই গোসল- খাওয়া-দাওয়া সেড়ে বয়স্ক , গৃহবধূ ও তরুণী নারীরা পুরনো কাপড় আর সূঁই- সুতা নিয়ে বসে পড়েছেন বাড়ির উঠোন, ঘরের মেঝে এবং খোলাস্থানে । তাদের তৈরি কাঁথায় রঙ-বেরঙের নকশিকরা কাঁথাগুলি দক্ষ ও নিপুণ হাতের ছোঁয়া যা দৃষ্টিনন্দন নজরকাড়া। কম্বলের আধিপত্যে এই কাঁথা শিল্পে অনেকটা ভাটা পড়লেও পরম্পরার ঐতিহ্য আজো ধরে রেখেছেন অনেকেই ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা