,

সাইবার অপরাধীদের কবলে ‘হৃত্বিক-ইয়ামি’

 

বিনোদন ডেস্ক :কথা ছিল ২৬ অক্টোবর (বুধবার) প্রকাশ করা হবে হৃত্বিক রোশন ও ইয়ামি অভিনীত কাবিল ছবির ট্রেলার।আর তানিয়ে নানা পরিকল্পনা করে রেখেছিলেন নির্মাতারা। তবে তাদের সেই চমকপ্রদ প্রচারণা কৌশল আর পরিকল্পনাকে ভেস্তে দিয়ে নির্ধারিত সময়ের একদিন আগেই অনলাইনে ছড়িয়ে পড়লো ‘কাবিল’-এর ট্রেলার।পরে জানা গেল, সাইবার অপরাধীদের খপ্পরে পড়েছিলেন ট্রেলার নির্মাতারা।

image-3507

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বুধবার ‘কাবিল’-এর ট্রেলার প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন ছবির প্রযোজক রাকেশ রোশন ও পরিচালক সঞ্জয় গুপ্ত। কিন্তু হঠাৎ করে মঙ্গলবার সন্ধ্যায় ইন্টারনেটে ট্রেলারটি ছড়িয়ে পড়ে। আর একদিন আগেই আর তা দেখে হতাশ হয়ে পড়েন নির্মাতারা। উপায় না দেখে নিজেদের টুইটার পেজে মঙ্গলবারই ট্রেলারটি প্রকাশ করেন হৃত্বিক রোশন ও ছবির নায়িকা ইয়ামি গৌতম।

ট্রেলার ফাঁসের ঘটনায় মর্মাহত প্রযোজক রাকেশ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘ট্রেলার প্রকাশের নির্দিষ্ট দিনকে ঘিরে আমাদের বিপণন ও জনসংযোগ কৌশল ঠিক করেছিলাম আমরা। এখন শেষ মুহূর্তে সব কিছু পরিবর্তন করতে হবে। হ্যাক কিংবা চুরি যাই বলি না কেন আমি খুব বিস্মিত ও মর্মাহত। বিদ্বেষপূর্ণ অভিপ্রায় থেকেই নিশ্চয় এমনটা করা হয়েছে। এগুলো করে কেউ এত আনন্দ পেতে পারে কী করে? এটা ক্ষতিকর।’

কীভাবে ট্রেলারটি ফাঁস হলো এখন তার উৎস খোঁজার চেষ্টা করছেন ‘কাবিল’র নির্মাতারা। অবশ্য, ট্রেলার ফাঁসের কারণে বোধহয় ‘কাবিল’ পরিবারের জন্য শাপে বরই হলো। ট্রেলারটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে অনলাইনে জনপ্রিয় হয়ে পড়ে এটি।

কাবিল হৃত্বিকের চরিত্রের নাম রোহন। এই ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি গৌতম। প্রথমবার একসঙ্গে ছবির জন্য জুটি বেঁধেছেন হৃত্বিক-ইয়ামি। কাবিল ছবিতে ইয়ামি এবং হৃত্বিক দুজনই দৃষ্টিহীন চরিত্রে অভিনয় করছেন। ২০১৭ সালের জানুয়ারিতে মুক্তি পাবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে