,

কেটের অর্ধ-নগ্ন ছবি প্রকাশের দায়ে বিচার

আন্তর্জাতিক ডেস্ক :ব্রিটিশ রাজসিংহাসনের দ্বিতীয় উত্তারাধিকারী প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনের উর্ধ্বাঙ্গের নগ্ন ছবি ছাপানোর দায়ে ফ্রান্সে ছয়জনের বিচার শুরু হচ্ছে।২০১২ সালে কেটের এই ছবি প্রকাশ করা হয় বলে ব্রিটিশ দৈনিক দ্য মিররের এক প্রতিবেদনে জানানো হয়।

151118-news-kate-middleton

অভিযুক্ত ব্যক্তিদের ফ্রান্সের আইনে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। অভিযুক্তদের মধ্যে আছেন আঞ্চলিক ফরাসি দৈনিক ল্যা প্রঁভোস, ক্লোজার ম্যাগাজিন, ইতালির বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান ‘আর্নেল্দো মন্দাদরি এদিতরে’র জ্যেষ্ঠ কর্মকর্তারা।

উইলিয়াম ও কেট ২০১২ সালে অবকাশযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণের লুবেয়োঁতে এসেছিলেন। তাদের বাড়ির ব্যালকনিতে থাকা অবস্থায় কেট মিডলটনের উর্ধ্বাঙ্গের নগ্ন ছবি তোলা হয়। এই রাজদম্পতি যখন দক্ষিণ-পূর্ব এশিয়ায় যান তখনই ছবিগুলো প্রকাশ করা হয়। ওই সময় ব্রিটিশ রাজপরিবারের এক মুখপাত্র বলেন, এই ছবি প্রকাশ প্রিন্সেস ডায়ানার বিষয়ে পাপারাজ্জিদের নোংরা আচরণের বিষয়টি স্মরণ করিয়ে দেয়।

আগামী বছর কেটের ছবি প্রকাশের দায়ে বিচার শুরু হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা