,

‘ডিআরএস’ ভালো বোঝেন না তামিম!

 

স্পোর্টস ডেস্ক :চট্টগ্রাম টেস্টে রেকর্ড পরিমাণ রিভিউ নেওয়া হয়। আম্পায়াররা ভুল সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রেও রেকর্ড গড়েন। তবে চট্টগ্রাম টেস্টে জয়ের নায়ক যে-ই হোন না কেন, ভিলেন ছিল ডিআরএস প্রযুক্তি। ঢাকা টেস্টেও যথারীতি আছে ডিআরএস।

tamim1477501027

ডিআরএস সম্পর্কে তামিম ইকবালের ধারণা থাকলেও বিষয়টি তিনি খুব একটা ভালো বোঝেন না। ডিআরএস পদ্ধতিকে তিনি আজব জিনিস উল্লেখ করে বুধবার বলেন, ‘এটা একটা আজব জিনিস। এটা আমি খুব একটা ভালো বুঝি না। এটা আসলে কিছু সময় থাকবে আমাদের পক্ষে যাবে। কিছু সময় ওটা ওদের পক্ষে যাবে। এ বিষয়টা আসলে অনেকটা ভাগ্যের উপরও নির্ভর করে। আমি মনে করলাম এটা ক্লোজ আউট, কিন্তু আম্পায়ার মনে করল ভিন্ন জিনিস। এসব নিয়ে আমরা আসলে খুব একটা চিন্তিত নই। আমাদের সবকিছুর আগে ভালো খেলতে হবে। ভালো খেলার জন্য যা যা করা দরকার আমরা সেখানেই বেশি ফোকাস করছি। উইকেট বলেন, টস বলেন, ডিআরএস বলেন এগুলো সব পরের বিষয়। আমাদের সবার আগে ভালো খেলতে হবে। ভালো খেললেই সব সম্ভবনা আসবে।’

২৮ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে সিরিজের শেষ টেস্ট। প্রথম টেস্টটি ২২ রানে জিতে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারী ইংল্যান্ড।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা