,

সাবেক প্রেমিক নিয়ে মুখ খুললেন মিমি

mimiবিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা রাজ চক্রবর্তীকে নিয়ে নানা কথা রটে মাঝে মধ্যেই। টালিউডের অনেককেই বলে থাকেন, তার প্রেম নাকি কখনও থেমে থাকে না। ভালোবাসার মানুষ ঘিরে ভালোই থাকেন তিনি।

সম্প্রতি মিমি চক্রবর্তীর সঙ্গে রাজের সম্পর্ক ভেঙেছে বলে খবর রটেছে। মিমির বিষয়টি পার হতে না হতেই আবার নাকি প্রেমে পড়েছেন রাজ। এবার নাকি সঙ্গী আরও এক টলি নায়িকা। তিনি শুভশ্রী।

আনন্দবাজার পত্রিকা বলছে, শুভশ্রীকে নিয়ে রাজের সম্পর্কের বিষয়টি ভাইরাল হয়েছে সম্প্রতি। এ নিয়ে মিমির কাছে জানতে চাইলে পাল্টা প্রশ্নে তিনি বলেন, ‘রাজ-শুভশ্রীর খবরটা আজ বেরিয়েছে? তার মানে তো খবরটা পাকা।`

খবরটি আগে থেকেই জানতেন নাকি এমন প্রশ্নে মিমির উত্তর, ‘আমার কিছু বলাটা বোধহয় ঠিক নয়।’

আপনিই তো বলতে পারবেন। আপনার সঙ্গে রিলেশনশিপের সময় কি কিছু বুঝতে পেরেছিলেন? এমন প্রশ্নে মিমি বলেন, আমি এই প্রশ্নটারও উত্তর দেব না। তবে প্রত্যেকের নিজস্ব জীবন রয়েছে। রাজ আর শুভশ্রীকে অল দ্য বেস্ট। ওদের অনেক শুভেচ্ছা জানালাম।

সম্প্রতি রাজের পরিচালনায় ‘অভিমান’-এ কাজ করেছেন শুভশ্রী। সেটে নায়িকাকে আলাদা করে দেখাটা নাকি অনেকেরই চোখে লেগেছে।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার বলছে, পূজাতে একসঙ্গে বিদেশে বেড়াতেও গিয়েছিলেন রাজ আর শুভশ্রী। সব ঠিক থাকলে আগামী বছরের প্রথম দিকেই নাকি বিয়েও সেরে ফেলবেন এই নয়া জুটি!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে