,

সুন্দর সকাল ও প্রাণচঞ্চল দিনের জন্য মেনে চলুন এই টিপসগুলো

29717নিউজ ডেস্ক : আমাদের অনেকেরই অনেক রাতে ঘুমিয়ে আবার সকালে উঠে অফিস ধরার তাড়া থাকে, কিন্তু ‍অলসতা যেন প্রতিদিন সকালেই আমাদের পেয়ে বসে। আর এভাবে দিন শুরুর অর্থ হচ্ছে আমরা দিনের পুরো সময়টাই কেমন মনমরা নিস্তেজ থাকি। অনেকের তো মাথাব্যথা বা মেজাজও খিটখিটে হয়ে থাকে। কাজে মনোযোগ দিতেও কষ্ট হয়। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে যারা চান তাদের জন্য এখানে কয়েকটি টিপস, সুন্দর সকাল, প্রাণচঞ্চল দিনের জন্য:-

পানিঃ-
পানির প্রয়োজনীয়তা নিশ্চয় আমরা সবাই জানি। পানি কম পান করলে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। প্রতিদিন কম করে হলেও ৮ গ্লাস পানি পান করতে হবে। ভালো হয় সকালে উঠেই প্রথমে আধা লিটার পানি পান করলে। পানি আমাদের শরীরের ক্ষতিকর টক্সিন বের করে দেয়। আমাদের সুস্থ রাখে।

গভীর শ্বাসঃ-
গভীর শ্বাসে অনেক উপকারিতা রয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ যোগব্যায়াম। ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত কয়েক মাত্র মিনিট সময় গভীর শ্বাস নিয়ে নিন। এতে আমাদের শরীর প্রয়োজনীয়  অক্সিজেন পাবে, এছাড়াও মানসসিক চাপ, ক্লান্তি এবং বিষণ্নতা দূর করে। ফলে আমাদের কাছে সকাল শুরু করা হবে অনেক সহজ।

মেডিটেশনঃ-
সকালে আমরা সবচেয়ে ব্যস্ত সময় কাটাই। কিন্তু মানসিক উত্তেজনা কমাতে নাস্তার টেবিলেই সেরে নিতে পারেন এমন কিছু মেডিটেশন শিখে নিন। এটা করতে পারলে প্রতিটি দিনই হবে আরও স্বচ্ছন্দ এবং পূর্ণ উদ্যমে ভরা।

তাড়াতাড়ি খেয়ে নিনঃ-
সারা দিনের মধ্যে রাতে পরিমাণে সবচেয়ে কম খাবার হওয়া উচিত।   আর ঘুমাতে বিছানায় যাওয়ার অন্তত দুইঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিতে হবে। তাহলে আমাদের শরীরের খাবার ভালোভাবে পরিপাক হওয়ার সুযোগ পায়। আমরা খাবারের মাধ্যমে শক্তি পেয়ে থাকি। আর খেয়েই ঘুমাতে গেলে আমাদের শরীরে ক্ষতিকর চর্বি জমে আরও ওজন বাড়িয়ে দেয়। আর পরের দিনের সকালটি হয় আরও ক্লান্তির ।

সবুজঃ-
প্রতিদিনের খাবারে প্রচুর সবুজ রং-এর শাক-সবজি রাখুন। এগুলো শুধু রং-এর জন্যই নয়। আয়রন সমৃদ্ধ এই শাক-সবজি খেলে আমাদের শরীর সুস্থ থাকে। রক্তপ্রবাহ ভালো থাকে, বিভিন্ন রোগ থেকেও আমাদের দূরে রাখে।

সুপার- সকালের অস্ত্রঃ-
একটি সুপার- সকালের নিশ্চয়তা পেতে আরেকটি গোপন অস্ত্র হচ্ছে আকুপাংকচার। বিছানা থেকে ওঠে, দুই পায়ের পাতা দুই মিনিট ম্যাসাজ করুন। আর মাত্র এক মিনিট করে দুই কানে আস্তে আস্তে চাপ দিন।

‍একটি সুন্দর সকালের জন্য নিয়মিত এগুলো মেনে চলুন, আর উপভোগ করুন সুস্থ ও সুন্দর জীবন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে