,

রাঁচিতে উড়ল না ধোনির হেলিকপ্টার

254061স্পোর্টস ডেস্ক : কে জানে নিজের শহরে শেষ ম্যাচটি খেলে ফেললেন কি না মহেন্দ্র সিং ধোনি! নিজের শহর রাঁচিতে সিরিজের চতুর্থ ওয়ানডেতে কোথায় সিরিজ জয়ের আনন্দে মাতবেন তা না, উল্টো হারের হতাশায় ডুবতে হলো ধোনিকে। চতুর্থ ওয়ানডেতে ভারতকে ১৯ রানে হারিয়ে দিল সফরকারী নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-২ সমতা। নিউজিল্যান্ডের করা ৭ উইকেটে ২৬০-এর জবাবে ভারত ৮ বল বাকি থাকতে অল আউট হলো ২৪১ রানে।
আজ রাঁচিতে যেন দুটো ভিন্ন উইকেটে খেলা হলো! প্রথম উইকেটে ব্যাট করলেন মার্টিন গাপটিল, টম ল্যাথাম, অজিঙ্কা রাহানে ও বিরাট কোহলি। আর পুরো ভিন্ন এক পিচে ব্যাট করলেন অন্য ব্যাটসম্যানেরা। অন্য ব্যাটসম্যানদের মধ্যে সবার আগে আসবে ধোনির নাম। একটু আগেই যে পিচে দুর্দান্ত ব্যাটিং করলেন কোহলি, যে পিচেই একের এক শট খেললেন রাহানে; সেখানে ধোনিকে দেখে মনে হচ্ছিল উইকেটে বোধ হয় মাইন পোতা।
বিশেষ করে ইশ সোধির বলে যেভাবে কোনোমতে, কাঁচুমাচু ভঙ্গিতে ব্যাট ছোঁয়ানোর চেষ্টা করছিলেন তাতে একবারও মনে হয়নি এটা ধোনি, ওয়ানডেতে তাঁর নয় হাজারেরও বেশি রান আছে। ৩১ বলে ১১ রানের চোখের জন্য যন্ত্রণাদায়ক এক ইনিংস খেলে আউট হলেন ধোনি। জিমি নিশামের বলটা যেভাবে তার ব্যাট প্যাড ফাঁকি দিয়ে স্টাম্প ভেঙে দিল, তাতে ধোনি লজ্জা না পেয়েই পারেন না। শুধু তো দল হিসেবে নয়; এমন ব্যাটিংটাও রাঁচির মানুষ মনে রাখতে চাইবে না। যে রাঁচিতেই তাঁর ‘হেলিকপ্টার’ দিয়েই শুরু হয়েছিল ধোনির উড়ান। রাঁচিতে আগে কখনো হারেননি। সম্পন্ন দুই ম্যাচের দুটিতেই জিতেছেন। এবার হারতে হলো।
হারের ব্যবধানটা ধোঁকা দিতে পারে। কিন্তু ভারত আসলে ম্যাচ হেরে গেছে বহু আগেই। ২৬০ তাড়া করতে নেমে ২০৭ রানেই নেই ৯ উইকেট, তারপরও যে ভারত ২৪১ রান করতে পারল এর কৃতিত্বটা ধবল কুলকার্নির। এই পেসারের ২৩ রানেই অবিশ্বাস্য এক জয়ের আশা উঁকি ঝুঁকি দিচ্ছিল ভারতীয় দলে। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন উমেশ যাদব। কিন্তু ৩৪ রানেই থেমে যায় তাদের এই শেষের লড়াই।
অথচ ইনিংসের প্রথম ২৫ ওভার পর্যন্ত ভারতের জয়টাই অবশ্যম্ভাবী মনে হচ্ছিল। কোহলি (৪৫) ও রাহানের (৫৭) ব্যাটে ২০ ওভারেই প্রায় এক শ ছুঁয়ে ফেলেছিল স্বাগতিক দল। কিন্তু এরপরই ম্যাচে ফিরে আসে নিউজিল্যান্ড। মাত্র ৩৯ রানে ৫ উইকেট তুলে নিয়ে ভারতের মেরুদণ্ড ভেঙে দেয় তাঁরা।
এর আগে নিউজিল্যান্ড ইনিংসের শুরুতে ঝড় তুলেছিলেন গাপটিল (৭২) ও ল্যাথাম (৩৯)। শুরুর এই ঝড়ের ভিত্তিতেই ইনিংস গড়েছেন রস টেলর (৪১) ও কেন উইলিয়ামসন (৩৫)। একপর্যায়ে তিন শ রানও মামুলি মনে হচ্ছিল। কিন্তু ভারতীয় বোলাররা রাশ টেনে ধরায় ২৬০ রানেই থামে নিউজিল্যান্ডের ইনিংস।

সিরিজের পরের ম্যাচ হবে শনিবার বিশাখাপত্তমে।

সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৬০ / ৭ (গাপটিল ৭২, উইলিয়ামসন ৪১, ল্যাথাম ৩৯, টেলর ৩৫; মিশ্র ২ / ৪২, পান্ডিয়া ১ / ৩১, অক্ষর ১ / ৩৮, কুলকার্নি ১ / ৫৯, যাদব ১ / ৬০)।
ভারত: ৪৮.৪ ওভারে ২৪১ (রাহানে ৫৭, কোহলি ৪৫, অক্ষর ৩৮, কুলকার্নি ২৫ *; সাউদি ৩ / ২৬, নিশাম ২ / ৩৮, বোল্ট ২ / ৪৮, স্যান্টনার ১ / ৩৮, সোধি ১ / ৫২)।
ফল: নিউজিল্যান্ড ১৯ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মার্টিন গাপটিল
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ২–২ সমতা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা