ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : বুধবার কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় রামরাইলে সড়ক দূর্ঘটনায় আব্দুল মান্নান (২৬) এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে। নিহতের স্বজন শহরের মারকাস মসজিদের ইমাম মাওলানা আনিছুর রহমান জানান, নিহত যুবক তাবলীগে যাওয়ার জন্য সিএনজি চালিত অটোরিক্সা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসার পথে সদর উপজেলার রামরাইল নামক স্থানে বিপরীত দিকে থেকে আসার একটি বালুবাহী ট্রাকের সংগে ধাক্কা লাগলে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করা হয়।











