,

টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি টাইগারদের

স্পোর্টস ডেস্ক :ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হারলেও ব্যক্তিগত ভালো পারফরমেন্সের জন্য র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও তাইজুল ইসলাম।বুধবার আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে তাদের এ উন্নতি হয়।

image-3485
ব্যাটিংয়ে দুই ধাপ এগিয়েছেন তামিম ইকবাল। চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে ৮৭ রান করেন তিনি। যে কারণে ২৬তম স্থান থেকে সাদা পোশাকের ক্রিকেটে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এই বাঁহাতি উঠেছেন ২৪তম স্থানে। ২৭তম স্থানে আছেন মুমিনুল হক।

চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত বোলিং করা সাকিব আল হাসানের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে। বোলিং র‌্যাঙ্কিংয়ে এই বাহাতি স্পিনার দুই ধাপ এগিয়েছেন। ১৭তম স্থান থেকে এখন তিনি আছেন ১৫তম স্থানে। এছাড়া টাইগার বোলারদের মধ্যে তাইজুল ইসলাম আগে ছিলেন ৪২ এ বর্তমানে তিনি উঠে এসেছেন ৩৬তম স্থানে।

এদিকে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয় তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও বল হাতে দুই ইনিংসে নিয়েছেন ৭ উইকেট। আর তাতেই বাজিমাত মিরাজের। এক ম্যাচ খেলেই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে পেছনে ফেলেছেন তিনি। ইনজুরিতে থাকা মুস্তাফিজ অবস্থান করছেন ৭৯তম স্থানে। মুস্তাফিজকে পেছনে ফেলে মিরাজ উঠে এসেছেন ৬১তম স্থানে।

ব্যাটিংয়ে শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই নাম্বার ওয়ানে স্টিভেন স্মিথ। এই ক্যাটাগরিতে তিনধাপ উন্নতি হয়েছে ইউনুস খানের। ৫ম স্থান থেকে এই ডানহাতি ব্যাটসম্যান উঠেছেন দুইয়ে। এছাড়া জো রুট দুই নম্বর থেকে নেমে গিয়েছেন তৃতীয় স্থানে।

এদিকে বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিন পদে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই রবিচন্দ্রন অশ্বিন, ডেল স্টেইন ও জেমস অ্যান্ডারসন একই জায়াগাতে আছেন।তবে একধাপ উন্নতি হয়ে ৫ম স্থান থেকে চারে উঠেছেন লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। এছাড়া ৬ষ্ঠ স্থান থেকে একধাপ উন্নতি হয়ে স্টুয়ার্ট ব্রডের সঙ্গে যৌথভাবে ৫ম স্থানে রয়েছেন ইয়াসির শাহ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে