,

ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’র প্রভাব থাকবে আরও দুদিন

 

নিজস্ব প্রতিবেদক : ইতোমধ্যে শক্তি সঞ্চয় করছে পূর্ব -মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্মচাপটি। ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’ এর প্রভাব আরও দু’দিন অব্যাহত থাকবে এবং পরবর্তী ৭২ ঘণ্টায় পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে। আজ (বুধবার) সারাদেশে আকাশ মেঘলা ছিল, কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

9453cb32ec6842f7425544c1a78020ad-581094bf07ced

কায়ান্ট এর অবস্থান বিষয়ে অধিদফতর বলছে, ‘পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে বুধবার সকাল পর্যন্ত একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে।

এর প্রভাবে দেশের দক্ষিণ অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। ঘূর্ণিঝড় কায়ান্ট’ এর কারণে সাগর তুলনামূলক উত্তাল রয়েছে। তবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে গতকাল থেকেই দুনম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘এটি পশ্চিমদিকে ধাবিত হচ্ছে। বুধবার দেশের আকাশ মেঘলা থাকলেও বৃহস্পতিবার কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা