,

সরাইলে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ : পিতার জরিমানা, ইউপি চেয়ারম্যানসহ ৩ জনকে শোকজ

download-98মাহবুব খান বাবুল, সরাইল (ব্রা‏হ্মণবাড়িয়া) থেকে : সরাইলে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী সুমা আক্তার (১২)। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার অরুয়াইলে এ ঘটনা ঘটেছে। বাল্যবিয়ের আয়োজন করায় সুমার পিতা মোঃ রাশেদুল হক (৭০) কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ক্রুটিপূর্ণ জন্ম নিবন্ধন দেওয়ায় শোকজ করা হয়েছে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সহ ৩ জনকে।
ইউএনও’র দফতর ও স্থানীয় সূত্রে জানা যায়, অরুয়াইলের মোঃ রাশেদুল হকের কন্যা শিশু সুমা। অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সে। সুমার পিতা ও পরিবারের লোকজন চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের জনৈক পাত্রের সাথে বিয়ের দিনক্ষণ ঠিক করেন। সেই অনুসারে গত মঙ্গলবার ঘটা করে চলছিল বিয়ের ধূঁমধাঁম। কিন্তু বাঁধসাদে প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে অপ্রাপ্ত বয়স্ক সুমার বিয়ের খবর জেনে ইউএনও সেখানে পুলিশ পাঠান। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিয়ে ভেঙ্গে দেয়। বিদ্যালয়ের নথিপত্রে সুমার জন্ম তারিখ ১৫/০৮/২০১৫ খ্রিষ্টাব্দ। আর জেনে শুনে বাল্য বিয়ের আয়োজন করায় সুমার পিতা রাশেদুল হককে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা রাশেদুল হককে ১ হাজার টাকা জরিমানা করেন। আর সেই সাথে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সুমার বিয়ে দিবে না মর্মে মুছলেকা রাখেন। আবার বিদ্যালয়ের জন্ম তারিখকে ধামাচাপা দিয়ে কৌশলে ইউনিয়ন পরিষদ থেকে একটি জন্ম নিবন্ধন সনদ নিয়েছেন তারা। সেখানে জন্ম তারিখ ১২/০২/১৯৯৭ খ্রিষ্টাব্দ দেখানো হয়েছে। এ সনদটি চেয়ারম্যান গত ২১/১০/২০১৬ খ্রিষ্টাব্দে ইস্যু করেছেন। প্রতারণার আশ্রয় নিয়ে শুধুমাত্র বাল্য বিয়ের জন্য দেয়া জন্ম নিবন্ধন দিয়ে সহযোগীতার করার দায়ে অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য রাবেয়া বেগম ও সচিব রায়ধন দেবনাথকে শোকজ করেছেন ইউএনও। মহিলা সদস্য রাবেয়া বেগম বলেন, আমি খুব ভাল পড়তে পারি না। কিছু না বুঝেই আবেদন পত্রে স্বাক্ষর করেছি। সচিব রায়ধন দেবনাথ বলেন, এ তথ্য গুলি কম্পিউটারে প্রবেশ করেনি। আমি এখানকার সকল লোকজনকে ভালভাবে চিনি না। মহিলা মেম্বারের স্বাক্ষর দেখে সনদ প্রস্তুত করেছি। ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ৪ সহ¯্রাধিক শিক্ষার্থীর জন্ম নিবন্ধন চলছে। চোখ বন্ধ করে স্বাক্ষর দিচ্ছি। ফাঁকে দিয়ে মেম্বারের স্বাক্ষর দেখে স্বাক্ষর দিয়ে ফেলেছি। বুঝতে পারিনি।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে