,

যে কারণে করণ-কাজলের দ্বন্দ্ব

 

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের সঙ্গে নির্মাতা করণ জোহরের বন্ধুত্ব এক সময় দৃষ্টান্ত হিসেবে ব্যবহার হতো। কিন্তু হঠাৎ করেই তাদের এ সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।
kajal1477475799
শোনা গিয়েছিল, অ্যায় দিল হ্যায় মুশকিল এবং শিবে সিনেমার বক্স অফিস লড়াই করণ জোহরের সঙ্গে কাজল ও তার স্বামী অজয় দেবগনের সম্পর্কে ফাটল ধরার প্রধান কারণ।

জানা যায়, শিবে সিনেমা সম্পর্কে দর্শকের মধ্যে খারাপ ধারণা দেওয়া এবং একই সঙ্গে অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার প্রশংসা করার জন্য অভিনেতা ও সিনেমা বিশ্লেষক কামাল রশিদ খানকে টাকা দিয়েছেন করণ। বিষয়টি জানতে পারেন অজয়। এমনকি এ বিষয়ে শিবে প্রযোজক এবং কামাল রশিদের একটি কথোপকথন অনলাইনে ফাঁস হয়।

বিষয়টি নিয়ে করণের সমালোচনা করেন কাজল। এদিকে নিজেকে নির্দোষ দাবি করেন করণ। আর মিথ্যা একটি বিষয়ে তাকে দোষী করে স্বামীর পক্ষ নেয়ায় কাজলের ওপর ভীষণ নারাজ হন তিনি। এমনকি এও জানান, তিনি কাজলকে কোনো দিন ক্ষমা করবেন না।

তবে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বক্স অফিসে লড়াই তাদের সম্পর্কে ফাটল ধরার মূল কারণ নয়। তাদের সম্পর্কের অবনতি ঘটেছিল অনেক আগেই। এক পার্টিতে নাকি কাজলের আড়ালে তার সম্পর্কে অন্যদের কাছে খারাপ কিছু বলেছিলেন করণ। পরবর্তীতে তা অজয়ের কানে যায়। এরপর অজয় করণকে দু’কথা শুনিয়ে দেন। তারপর থেকেই তাদের সম্পর্কে চিড় ধরে।

এরপর থেকেই করণের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলছিলেন অজয়-কাজল। শিবে এবং অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার বক্স অফিস লড়াই তাদের দ্বন্দ্বের আগুনে ঘি ঢালে।

এদিকে অজয় সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, করণের সঙ্গে তার দ্বন্দ্ব পেশাগত নয় বরং ব্যক্তিগত। বিষয়টি তাতে আরো জোরালো হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে