,

জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার সেই ‘আফগান বালিকা’

 

আন্তর্জাতিক ডেস্ক : ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর প্রচ্ছদ কন্যা ‘আফগান বালিকা’ হিসেবে খ্যাত শরবত বিবিকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। বুধবার পেশওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
afganistan1477478097
এফআইএ সূত্র জানিয়েছে, শরবত বিবির বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি কম্পিউটারাইজড জাতীয় পরিচয় পত্র (সিএনআইসি) জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তিনি পাকিস্তান ও আফগানিস্তানের দ্বৈত নাগরিক। তার কাছে দুটি দেশেরই জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে।

১৯৮৪ সালে পেশওয়ারের নাসির বাগ শরণার্থী শিবিরে থাকা ১২ বছর বয়সী শরবত গুলার ছবি তুলেছিলেন ন্যাশনাল জিওগ্রাফিকের চিত্রগ্রাহক স্টিভ ম্যাককারি। ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর ১৯৮৫ সালের একটি সংখ্যার প্রচ্ছদে ছাপানো হয় সবুজ চোখের শরবত গুলার ছবিটি। এরপরই শরবত ‘আফগান বালিকা’ হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পান। ওই ছবিটিকে তখন লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা মোনালিসার সঙ্গে তুলনা করা হয়েছিল। ন্যাশনাল জিওগ্রাফিক ‘আফগান যুদ্ধের মোনালিসা’ শিরোণামে শরবতের জীবনীভিত্তিক একটি তথ্যচিত্রও নির্মাণ করেছিল। সেই শরবত গুলাই এখন শরবত বিবি হিসেবে পরিচিত।

এফআইএ জানিয়েছে, শরবত বিবির বিরুদ্ধে পাকিস্তানি পেনাল কোডের ৪১৯ ও ৪২০ ধারায় এবং দুর্নীতি বিরোধী ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জাতীয় তথ্যভান্ডার নিবন্ধন কর্তৃপক্ষের (এনডিএআরএ) কর্মকর্তা শহীদ ইলিয়াস জানিয়েছেন, দোষী সাব্যস্ত হলে শরবত বিবির ১৪ বছরের কারাদণ্ড এবং তিন থেকে পাঁচ হাজার মার্কিন ডলার জরিমানা হতে পারে।

তিনি আরো জানান, শরবত বিবিকে সিএনআইসি দেওয়ার সঙ্গে জড়িত এনডিএআরএ-এর আরো তিন কর্মকর্তাকে খোঁজা হচ্ছে।

এফআইএ-এর আরেক কর্মকর্তা জানিয়েছেন, যে কর্মকর্তা শরবত বিবিকে পরিচয় পত্র ইস্যু করেছেন তিনি এখন কাস্টমসের ডেপুটি কমিশনার হিসেবে কর্মরত আছেন। গ্রেপ্তার এড়াতে আগাম জামিন নিয়ে রেখেছেন।

গত বছর এনএডিআরএ শরবত বিবিকে তিনটি সিএনআইসি কার্ড দেয়। এর মধ্যে দুজন পুরুষের নামে দুটি পরিচয়পত্র ছিল। এই দুজনকে বিবি নিজের পুত্র বলে পরিচয় দিয়েছিলেন। এই পরিচয়পত্র প্রদানের ক্ষেত্রে এনএডিআরএ-এর নিয়ম-নীতি লঙ্ঘন করা হয়েছিল।

এনডিআরএ ফর্মে দেওয়া তথ্য সংস্থার তদন্তকারী বিভাগ ও এফআইএ ভুয়া দাবি করে প্রত্যাখ্যান করে। এরপর শরবত বিবি ও তার কথিত পুত্রদের দেওয়া সিএনআইসি বাতিল করার নির্দেশ দেয় এফআইএ।

ফর্মের বিস্তারিত তথ্যে দাবি করা হয়েছিল, শরবত বিবির দুই পুত্র সন্তান রয়েছে। কিন্তু তদন্তকারী কর্মকর্তা জানতে পারেন শরবত বিবির দুই কন্যা ও একটি দুই বছর বয়সী পুত্র আছে।

ওই কর্মকর্তা আরো জানান, প্রদত্ত ঠিকানায় গিয়ে আত্মীয়স্বজনকে জিজ্ঞেস করলে তারা জানায় ফর্মে উল্লেখিত ওই দুই ব্যক্তি শরবত বিবির ছেলে না। এ ঘটনার পর এনডিআরএ তদন্ত কমিটি গঠন করে এবং বিদেশিদের সিনআইসি ইস্যুর অভিযোগে জড়িত কর্মকর্তাদের বরখাস্ত করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে