,

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধারা ফুল মিয়া ফাসিঁ দাবীতে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে

b-baria-map-mainনিজস্ব প্রতিবেদকমানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফুল মিয়ার ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে মুক্তিযোদ্ধারা মিছিল নিয়ে এতে যোগ দেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুনুর রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গাজী রতন মিয়া, সহকারী কমান্ডার তাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলী আকবর, সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জহির মাস্টার, নবীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক, বিজয়নগর উপজেলা কমান্ডার তারা মিয়া, সরাইল উপজেলা কমান্ডার ইসমত আলী, ফুল মিয়ার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী আউয়াল মিয়া, মামলার এক নম্বর সাক্ষী আবদুল মোতালেব প্রমুখ।
গত ১১ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ ফুল মিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। এরপর ১৪ আগস্ট আদালত তা আমলে নিলে ১৬ আগস্ট ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে