,

‘আগামী নির্বাচনও হবে ভয়াবহ’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী ও দলটির সভানেত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য বিষাক্ত ও বিদ্বেষমুলক মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে করেই হোক আবার ক্ষমতায় যেতে হবে। তার এমন বক্তব্যে বুঝা যায় আগামী নির্বাচনও হবে ভয়াবহ।

16

মঙ্গলবার বেলা ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, সারা দেশের মানুষের প্রত্যাশা ছিল আওয়ামী লীগের কাউন্সিলের মাধ্যমে গঠিত কমিটি দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক একটি পরিবেশ তৈরি করবে। কিন্তু তা হয় নি।

এসময় সকলের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠন করে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এখন বাড়িতে বাড়িতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানী করছে তারা। গণতন্ত্র রক্ষা করতে সকলের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি করে আগে সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা