বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন যারা

স্পোর্টস ডেস্ক: ২০১৬ সালের বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় প্রকাশ করেছে ফিফা। এবারের ব্যালন ডি’অরের প্রত্যাশিতভাবেই আছেন ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমার। গতকাল সোমবার ফ্রান্স ফুটবল ম্যাগাজিন পাঁচ জন করে মোট ছয় ধাপে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে।

14721553_641446246025336_2433314767592319611_n

ফুটবলে ব্যক্তিগত পারফরম্যান্সের সেরা স্বীকৃতি ফিফা ব্যালন ৩০ জনের এই তালিকায় একমাত্র ইংলিশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন জেমি ভার্ডি। গত বছর লেস্টার সিটির হয়ে লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এই তালিকায় স্থান পেয়েছেন তিনি।

ফক্সদের লিগ শিরোপা জেতাতে ২৪টি গোল করেছিলেন ভার্ডি। তার সঙ্গে এ তালিকায় রয়েছেন লেস্টারের শিরোপা জয়ে অবদান রাখা রিয়াদ মাহরেজ।

এদিকে রিয়াল মাদ্রিদের হয়ে গতবার চ্যাম্পিনস লিগ ও পর্তুগালের হয়ে ইউরো শিরোপার জন্য এ তালিকায় রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার এ পুরস্কারের জন্য হট ফেভারিট ভাবা হচ্ছে তিনবারের ব্যালন ডি’অর জয়ী এ তারকাকে।

ক্লাব ও দেশের হয়ে দারুণ পারফরম্যান্সের জন্য সর্বোচ্চসংখ্যক ব্যালন ডি’অর জয়ের রেকর্ড রয়েছে লিওনেল মেসির দখলে। এর আগে পাঁচবার ব্যালন ডি’অর জয়ী তারকা এবারও সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই করে নিয়েছেন। তার সঙ্গে ৩০ সদস্যের তালিকায় রয়েছেন তার অপর দুই ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ ও নেইমার।

ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো আসরে ওয়েলসের হয়ে দারুণ পারফরম্যান্সের জন্য এ তালিকায় স্থান পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। এ ছাড়া জ্লাতন ইব্রাহিমোভিচ, আঁতোয়াঁ গ্রিজমান, সার্জিও আগুয়েরো, অ্যালেক্সিস সানচেজ, আন্দ্রেস ইনিয়েস্তা ও মেসুত ওজিলের মতো তারকারাও রয়েছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ