,

দেখুন যে কারনে ডিভোর্স চাইছেন ইমনের স্ত্রী

বিনোদন ডেস্ক :সিনেমার ব্যস্ততা তেমন একটা নেই চিত্রনায়ক ইমনের। তাই নাটকেই ব্যস্ত হচ্ছেন এ তারকা। সম্প্রতি ফ্রান্সে টানা ২৫ দিন শুটিংয়ের পাশাপাশি ঘুরে বেড়িয়ে দেশে ফিরেছেন। দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম শেষে আবারও শুটিংয়ে ফিরেছেন। তবে কোনো সিনেমার শুটিং নয়। নাটকে অভিনয়েই ফিরেছেন তিনি। নাটকের নাম ‘আমি ডিভোর্স চাই’।

imon-binodon69

নাটকটি রচনা ও পরিচালনা করছেন সঞ্চয় বড়ুয়া। নাটকের দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ইমন ও হিমি। এবারই প্রথম ইমন ও হিমি ছোট পর্দায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন। নাটকে ইমন ও হিমি স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয় করছেন। এতে ইমন অভিনয় করছেন রাফি চরিত্রে এবং হিমি অভিনয় করছেন সিনথিয়া চরিত্রে। গতকাল রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির শুটিং শুরু হয়েছে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইমন বলেন, ‘যখন আমি ফ্রান্সে ছিলাম তখনই পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেছেন। গল্প পড়েই আমার ভীষণ ভালোলাগায় কাজটি করতে সম্মতি জানিয়েছি। এতে আমার বিপরীতে অভিনয় করছেন হিমি। অভিনয়ে হিমি নতুন হলেও বেশ ভালো অভিনয় করছেন। কাজটি নিয়ে সত্যিই আমি অনেক বেশি আশাবাদী।’

হিমি বলেন, ‘এরই মধ্যে অনেক ভালো ভালো নির্মাতার নির্দেশনায় নাটকে অভিনয় করলেও সঞ্চয় বড়–য়া দাদার নির্দেশনায় এবারই প্রথম কাজ করছি। এছাড়াও প্রথমবার ইমন ভাইয়ের সঙ্গেও অভিনয় করছি। নাটকটি নিয়ে বেশ উচ্ছ্বসিত আমি।’

নাটকটিতে আরও অভিনয় করছেন মনিরা মিঠু, নাজনীন হাসান চুমকীসহ আরও অনেকে। নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতাসূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে