বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির ঘ ইউনিট: ভর্তি পরীক্ষার আসন বিন্যাস

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ২৮ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

image-3373

ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (http://admission.eis.du.ac.bd/) থেকে লগইন করে জানা যাবে। এছাড়া প্রবেশপত্রে উল্লিখিত নিয়মে এসএমএস করে মুঠোফোনের মাধ্যমেও জানা যাবে। এসএমএস-এর মাধ্যমে আসন বিন্যাস জানার জন্য DU স্পেস GHA স্পেস ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে 16321 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে নির্ধারিত আসন জানিয়ে দেয়া হবে।

ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৪টি ও ক্যাম্পাসের বাইরে ৪৫টি স্কুল-কলেজসহ মোট ৯৯টি কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

এ বছর এক হাজার ৫৪০টি (বিজ্ঞানে- ১০৯৭টি, বিজনেস স্টাডিজে- ৩৯০, মানবিকে- ৫৩টি) আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা এক লাখ ৯ হাজার ১৭০ জন।

এদিকে পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।

অন্যদিকে ‘ক’ ইউনিটের ফল প্রকাশের সময় সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জানিয়েছেন ভর্তি পরীক্ষায় জালিয়াতির সাথে কেউ জড়িত থাকলে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ একনজরে- বিশ্ববিদ্যালয়ের হাজারীবাগস্থ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, আনোয়ারা বেগম মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ড. শহীদুল্লাহ কলেজ, লালবাগ মডেল স্কুল ও কলেজ, আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ, নতুন পল্টন লাইন স্কুল এন্ড কলেজ, অগ্রণী স্কুল এন্ড কলেজ, ইডেন মহিলা কলেজ,

গার্হস্থ্য অর্থনীতি কলেজ, নীলক্ষেত হাইস্কুল, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা স্টেট কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, আলহাজ মকবুল হোসেন ইউনিভার্সিটি কলেজ।

এছাড়া শেরেবাংলা নগর গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল, শেরেবাংলানগর গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, খিলগাঁও গভর্নমেন্ট হাইস্কুল, খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও মডেল হাইস্কুল, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল, হাবিবুল্লাহ বাহার কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, সেগুনবাগিচা হাইস্কুল, টিকাটুলি কামরুন্নেসা গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, শেরেবাংলা গার্লস কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, পগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, কে এল জুবিলি স্কুল এন্ড কলেজ এবং আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল এন্ড কলেজ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ