,

নৌবিহারে দেব-শুভশ্রী

 

বিনোদন ডেস্ক : নৌবিহারে একান্ত সময় কাটাচ্ছেন কলকাতার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। তাদের এই ভ্রমণের একটি স্থিরচিত্র ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। তবে এ ছবিটি বাস্তব জীবনের নয়, ধূমকেতু সিনেমার একটি দৃশ্য।

dev1477447915

সিনেমাটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন দেব-শুভশ্রী। কিছুদিন আগে এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশিত হয়। ফার্স্ট লুকে তাদের স্বামী-স্ত্রীর বেশে দেখা যায়। প্রথম দর্শনেই দর্শকের মনে ধরেছে দুজনকে। এবার প্রকাশিত হলো দেব-শুভশ্রীর নৌবিহারের এই ছবি।

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কৌশিক গাঙ্গুলি নির্মাণ করছেন ধূমকেতু সিনেমাটি। সিনেমাটির শুটিংয়ের শুরু থেকেই বেশ গোপনীয়তা রক্ষা করে এসেছেন তিনি। সিনেমার গল্পের ব্যাপারে এত দিন বেশি কিছু না জানালেও সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ধূমকেতু সিনেমার গল্প এক উগ্রপন্থি পরিবারের। এতে এমন এক জীবনের কাহিনি তুলে ধরা হয়েছে, যা হঠাৎ করে আসে আবার হঠাৎ করে মিলিয়ে যায়।’

দীর্ঘ চার বছর পর একসঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন দেব-শুভশ্রী। শুভশ্রী এতে রূপা নামের পাহাড়ি মেয়ের চরিত্রে অভিনয় করছেন। যে সাধারণ পরিবারে বড় হয়েছে। একটি ছেলের সঙ্গে প্রেম করে শুভশ্রী। তারপর তার বিয়ে হয়ে যায়। সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে এমনটাই জানিয়েছিলেন শুভশ্রী।

বিরতি ভেঙে যেমন পুনরায় জুটি বেঁধে অভিনয় করছেন দেব-শুভশ্রী। তেমনি প্রথমবারের মতো এ সিনেমার মাধ্যমে প্রযোজকের খাতায় নাম লেখালেন দেব। বড়দিনে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে