,

২ হাজার রোহিঙ্গাকে গ্রাম ছাড়ার নির্দেশ মিয়ানমার সেনাবাহিনীর

rohingaআন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে নিরাপত্তারক্ষীদের ওপর হামলাকে কেন্দ্র করে দুই হাজার রোহিঙ্গাকে গ্রাম ছাড়ার নির্দেশ দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। গ্রাম ছেড়ে দিতে নির্দিষ্ট সময়ও বেঁধে দেয়া হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস তারা সঙ্গে নিতে পারবেন। খবর আল জাজিরার।

রবিবার সেনাদের দেয়া কঠোর নির্দেশের সঙ্গে সঙ্গে এরইমধ্যে শত শত রোহিঙ্গা নিজেদের চিরচেনা আবাস ছেড়ে যাচ্ছে। কিন্তু মাথা গোঁজার ঠাঁই মিলবে কোথায়? দিশেহারা হয়ে অনেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে ধানক্ষেতের ভেতর। জানা গেছে, গত দুই দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে শত শত রোহিঙ্গা।

৯ অক্টোবর সীমান্তে নিরাপত্তাবাহিনীর ওপর রোহিঙ্গারা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সেনাবাহিনী সচেতনভাবেই নির্দিষ্ট গোষ্ঠীকে টার্গেট করে এ পদক্ষেপ নিয়েছে। কারণ তারা পুলিশ বর্ডার পোস্টের ওপর হামলা চালিয়েছে।

তবে রোহিঙ্গারা জানিয়েছেন, নিরাপত্তারক্ষীরাই বেসামরিক মানুষদের হত্যা করছে এবং ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা