,

শত কোটি ডলার জরিমানা: আপিল করতে পারেন ইংলাক

1470660401আন্তর্জাতিক ডেস্ক : ভর্তুকির চাল নিয়ে দুর্নীতির দায়ে এক শ কোটি ডলার (৩৫ বিলিয়ন থাই বাথ) জরিমানার বিরুদ্ধে আপিল করতে পারবেন থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। ইংলাকের বিরুদ্ধে জরিমানার আদেশের পর মঙ্গলবার প্রথমবারের মতো প্রকাশ্যে এ কথা জানিয়েছেন থাই জান্তা প্রধান প্রায়ুথ চ্যান ওচা। খবর রয়টার্সের।

সমালোচকদের দাবি, কৃষকদের জন্য ভর্তুকি বাবদ যে চাল বরাদ্দ করা হয়েছিল, সেগুলো বাজারের প্রচলিত মূল্যের চেয়ে বেশি দাম ধরা হয়। ভর্তুকির এই চাল নিয়ে দুর্নীতি করে কয়েক বিলিয়ন ডলার হাতিয়ে নেন ইংলাক।

২০১৪ সালে মে মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইংলাক। সে সময় তাঁর বিরুদ্ধে ভর্তুকির চাল নিয়ে জালিয়াতির অভিযোগ তোলা হয়। তাঁর প্রশাসনের ওই নীতি নিয়ে এখন আদালতে মামলা চলছে। তিনি শুক্রবার সাংবাদিকদের জানান, এক বিলিয়ন ডলার জরিমানার বিষয়ে তিনি একটি নোটিশ পেয়েছেন।

প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওচা (জান্তা প্রধান) বলেছেন যে, ইংলাক এই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারেন। সামরিক সরকার তাঁকে একা বাইরে বের করে দিতে চেয়েছিল সেটাও তিনি অস্বীকার করতে পারেন বলে জানান। সাংবাদিকদের তিনি বলেন, তাঁর কাছে যদি কোনো ব্যাখ্যা থাকে তবে তিনি সেটা আদালতে বলতে পারেন। সাংবাদিকদের মাধ্যমে এটা মিডিয়ায় প্রচার না করতে অনুরোধ জানান।

প্রায়ুথ বলেন, ‘আমি শুধুমাত্র এটাকে বিচার প্রক্রিয়ার মধ্যে আনার মাধ্যম হিসেবে কাজ করেছি। এটা ভুল না ঠিক-সেটি বলার কেউ নই। যদিও বলার মতো অনেক ক্ষতিই তিনি করেছেন।’

গত সপ্তাহে ইংলাক বিভিন্ন টিভি চ্যানেলে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। সেই সঙ্গে এই জরিমানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। ৪৫ দিনের মধ্যে তিনি এই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

ইংলাক সিনাওয়াত্রার ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সময়ে চাল ভর্তুকির নীতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ২০০৬ সালে তিনি এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। জমি অধিগ্রহণে দুর্নীতির শাস্তি এড়াতে তিনি স্বেচ্ছা নির্বাসনে আছেন।

ইংলাক এবং থাকসিনের সমর্থকদের অভিযোগ, সিনাওয়াত্রা পরিবারকে নিশ্চিহ্ন করতেই এটা সামরিক সরকারের পরিকল্পনার অংশ। ১৫ বছরেরও বেশি সময় ধরে থাই রাজনীতিতে প্রাধান্য বিস্তার করেছে সিনাওয়াত্রা পরিবার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে