,

চলে গেলেন বিশ্বজয়ী অধিনায়ক

carlosস্পোর্টস ডেস্ক : ব্রাজিলের সাবেক অধিনায়ক কার্লোস আলবার্তো মারা গেছেন। ১৯৭০ সালে যার অধিনায়কত্বে বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছিল ব্রাজিল। হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ শহর রিও ডি জেনিরোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বিশ্ব ফুটবলের এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। দুই দিন আগেও ব্রাজিলের স্পোর্তটিভিতে একটা অনুষ্ঠানে এসেছিলেন। কিন্তু একরকম হুট করেই চলে গেলেন।

ব্রাজিলের হয়ে খেলেছিলেন ৫৩ ম্যাচ, করেছিলেন ৮ গোল। বিংশ শতকের সেরা একাদশেও ঠাঁই পেয়েছিলেন। ক্লাব ফুটবলে লম্বা একটা সময় পেলের সতীর্থ হয়ে খেলেছিলেন সান্তোসে। পরে ১৯৭৪ সালে ফিরে গিয়েছিলেন নিজের প্রথম ক্লাব ফ্লুমিনেন্সে। সেখান থেকে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক কসমসে, আবার পুনর্মিলনী হয় সতীর্থ পেলের সঙ্গে। এরপর ক্যালিফোর্নিয়া সার্ফে ঘুরে আবার সেই কসমস থেকেই অবসর নিয়েছেন।

অধিনায়ক হিসেবে ১৯৯৭০ সালে দলকে বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিলেন তিনি। ফাইনালে দুর্দান্ত এক গোল করেছিলেন আলবার্তো, যা বিশ্ব ফুটবলের ইতিহাসে সেরা স্মরণীয় মুহূর্তগুলোর একটি হয়ে রয়েছে। ১৯ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারে ক্লাব ফুটবলেও সফল ছিলেন আলবার্তো। ফ্লুমিনেন্সে ও সান্তোসের হয়ে ৪০০-এর বেশি ম্যাচ খেলেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা