,

সেন্সরের প্রস্তুতি নিচ্ছে ‘সত্তা’

29707-paouliবিনোদন ডেস্ক : ইতিমধ্যে শেষ হয়েছে ‘সত্তা’র শুটিং। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ছবিটি এবার সেন্সর বোর্ডের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে।

নির্মাতা কল্লোল জানালেন, নভেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ সেন্সর সনদের জন্য জমা পড়বে ‘সত্তা’। সেন্সর নিশ্চিত হলেই মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হবে। সম্ভাব্য তারিখ ডিসেম্বরের শেষ শুক্রবার।

সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিতব্য ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও পাওলি দাম। ১৫-২০ অক্টোবর কক্সাবাজারে দুটি গানের দৃশ্যায়নের মধ্য দিয়ে ‘সত্তা’র শুটিং শেষ হয়।

২০১৪ সালের ১৬ নভেম্বর ‘সত্তা’র শুটিং শুরু হয়েছিল। মূলত শাকিব খানের সঙ্গে অন্য শিল্পীদের শিডিউল মিলাতে না পারায় এত সময় লেগেছে। তবে পরিচালক আশ্বস্ত করে বলেন, ‘দীর্ঘ সময় লাগলেও ছবিটি দর্শকদের খারাপ লাগবে না। কারণ শাকিব ও পাওলি যার যার জায়গায় বেশ ভাল করেছেন।’

সিনেমাটিতে আরো অভিনয় করছেন শিমুল খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসরিন, রিনা খান, ডন ও কাবিলা।

‘সত্তা’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। চিত্রগ্রহণ করছেন টিডব্লিউ সৈনিক। বাপ্পা মজুমদারের সুর ও সঙ্গীত পরিচালনায় এ ছবিতে ছয়টি গান থাকছে। কণ্ঠ দিয়েছেন মমতাজ, জেমস, সামিনা চৌধুরী, কনা, মিলা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে