,

দ্বিতীয় টেস্টেও আছেন কুমার ধর্মসেনা

 

স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টে রিভিউ নেওয়ার বিশ্বরেকর্ড হয়। দুই দল রেকর্ড ২৬টি রিভিউ নেয়। তার মধ্যে সফল হয় ১৫টি। আর ব্যর্থ হয় ১১টি। এই ১১টি ভুল সিদ্ধান্তের ৮টিই নিয়েছেন শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনা।চট্টগ্রাম টেস্টে ৫দিনে দুই দল ১১৫টি আবেদন জানায়। তার মধ্যে ২৬টিতে রিভিউ নেয় দুই দল। পিচে প্রচুর টার্ন থাকার কারণে আম্পায়ারদের সিদ্ধান্ত দিতে সমস্যা হয়।

kumar_dharmasena1477402276

প্রথম টেস্টে ধর্মসেনার দেওয়া ১৬টি সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেয় বাংলাদেশ ও ইংল্যান্ড। সেখানে ৮টিই ভুল প্রমাণিত হয়।রিভিউ পদ্ধতি চালু হওয়ার পর যা কোনো আম্পায়ারের দেওয়া সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত।

তার এই কা- নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। অনেকেই ধারণা করেছিলেন ধর্মসেনাকে হয়তো দ্বিতীয় টেস্টে রাখা হবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ঢাকা টেস্টেও আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির একজন মুখপাত্র।

তবে ঢাকা টেস্টে একটু পরিবর্তন থাকছে। চট্টগ্রাম টেস্টে ভারতের সুন্দরম রবি ছিলেন টিভি আম্পায়ার। এবার তিনি ধর্মসেনার সঙ্গে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। আর চট্টগ্রাম টেস্টে ধর্মসেনার সঙ্গে মাঠে থাকা ক্রিস গ্যাফানি এবার থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

ইতিমধ্যে চাউর হয়েছে চট্টগ্রামের মতো ঢাকাতেও স্পিন বান্ধব উইকেট হবে। সেক্ষেত্রে এখন দেখার বিষয় ঢাকা টেস্টে কতোটা রিভিউ নিতে হয় বাংলাদেশ ও ইংল্যান্ড দলকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে