,

খেলার মাঝেই নিজের চুল কেটে ফেললেন টেনিস তারকা

 

স্পোর্টস ডেস্ক :ডব্লিউটিএ’র ফাইনালে আগনিয়েস্কা রাদওয়ানেস্কার বিপক্ষে খেলার সময় রুশ তারকা সভেতলানা কুজনেতসোভা সবাইকে হতবাক করে দিলেন। আম্পায়ারের কাছ থেকে কাঁচি চেয়ে নিয়ে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কেটে ফেললেন নিজের সুন্দর চুলের গোছা।খেলার তৃতীয় সেটের শুরুতে এই কাজটি করেন তিনি। তার পনিটেল করা সুন্দর চুল গোড়া থেকে কেটে ফেলেন।

image-3336

খেলা শেষে তিনি জানিয়েছেন, বেণী করা চুলের গোছা তার খেলায় ব্যাঘাত ঘটাচ্ছিল। যখনই তিনি কোনো ভালো শট খেলার চেষ্টা করছিলেন, তখনই চুলের গোছা তার চোখে আঘাত করছিল।তিনি বলেন, তখন আমার মনে হলো, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমার চুল, যা আবার বড় হবে, নাকি এই ম্যাচ?সভেতলানা কুজনেতসোভা আম্পায়ারকে অনুরোধ করেন, তাকে কাঁচি দেয়ার জন্য। কাঁচি পেয়ে শুরু করেন চুল কাটা।

তার প্রতিদ্বন্দ্বী রাদওয়ানেস্কা জানান, এ ঘটনা সম্পর্কে তিনি জানতেন না।তবে তার সুন্দর চুলের চেয়ে খেলাকে অগ্রাধিকার দেয়ায় কুজনেতসোভার প্রশংসা করেন রাদওয়ানেস্কা।তিন ঘণ্টার নাটকীয় এই ম্যাচের মাঝে ঘটনাটি দেখে বিস্মিত হন দর্শকরা। তবে শেষ পর্যন্ত ম্যাচে জয়ী হন তিনিই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা