,

ইয়াসিরের স্পিন বিষে পাকিস্তানের সিরিজ জয়

 

স্পোর্টস ডেস্ক :আবুধাবি টেস্টে পাকিস্তানের ইয়াসির শাহর স্পিন বিষে দ্বিতীয় টেস্ট ১৩৩ রানে হেরে গেছে সফরকারী ওয়েস্ট। ফলে তিন ম্যাচের সিরিজ এক টেস্ট হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল মিসবাহ’র দল।

image-3334

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়দের ৫৬ রানে হারিয়েছিল পাকিস্তান। আগামী ৩০ অক্টোবর থেকে শারজাহতে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

পাকিস্তানের দেয়া ৪৫৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৪ উইকেটে ১৭১ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে ম্যাচ জয়ের স্বপ্নই দেখছিল পাকিস্তান। সেই স্বপ্ন পঞ্চম দিনের লাঞ্চের দেড় ঘন্টা পূরণ হয় পাকিস্তানের। এই ইনিংসে ৬ উইকেট নিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন লেগ-স্পিনার ইয়াসির শাহ।

তবে পাকিস্তানের জয়ে বাধাঁ সৃষ্টি করার চেষ্টা করেছেন জার্মেই ব্লাকউড। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত সেই স্বাদ পাননি তিনি। ৯৫ রানে ফিরে যান তিনি। ১২৭ বলের ইনিংসে ১১টি বাউন্ডারি মারেন ব্লাকউড। এছাড়া সাই হোপ ৪১ ও ক্রেইগ ব্রার্থওয়েথ ৬৭ রান করেন। আর দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গিয়ে থামে ৩২২ রানে। ম্যাচের সেরা হয়েছেন ইয়াসির। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ৪৫২ ও ২২৭/২ ডি.
ওয়েস্ট ইন্ডিজ : ২২৪ ও ৩২২
ফল : পাকিস্তান ১৩৩ রানে জয়ী।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
ম্যান অব দ্য ম্যাচ : ইয়াসির শাহ (পাকিস্তান)।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা