,

ঢাকা টেস্টে নয় ব্যাটসম্যান, এক পেসার

bd-l20161024225351চট্টগ্রামে টেস্টে ইংলিশদের ২০ উইকেটের ১৯টি উইকেটই নিয়েছেন বাংলাদেশি স্পিনাররা। সে টেস্টে স্পিনারদের দাপট দেখে আফসোস করেছেন ক্রীড়ামোদীরা যদি আরও একজন স্পিনার থাকতো। তেমনি শেষদিকে ইংলিশ বোলারদের বিপক্ষে টেল-এন্ডারদের সংগ্রাম দেখে আফসোস করেছেন যদি আরেকজন স্বীকৃত ব্যাটসম্যান থাকতো। এ আফসোস শুধু সাধারণ দর্শকদেরই নয় ছুঁয়ে গেছে নির্বাচক-কোচ-ম্যানেজারদেরও। তাই ঢাকা টেস্টে নেয়া হতে পারে নয়জন ব্যাটসম্যান ও একজন পেসার।

সোমবার সন্ধ্যায় ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দলে শফিউল ইসলামের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন শুভাশীষ রয়। এছাড়াও ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন। দুই তরুণই টেস্টে প্রথম ডাক পেলেন।

নির্বাচকদের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, ঢাকাতেই অভিষেক হচ্ছে মোসাদ্দেকের। দলে একজন অফস্পিনার বাড়াতেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারা। পাশাপাশি ব্যাটিংয়ে কিছুটা দক্ষতাও চেয়েছেন। তাই এ তরুণের অভিষেক অনেকটা সময়ের ব্যাপার বলে দেয়া যায়।

চট্টগ্রাম টেস্টে সাকিবের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসাবে দলে ছিলেন তাইজুল ইসলাম। এছাড়াও দলে ছিলেন দুই অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়াও অফস্পিন-লেগস্পিন দুটোতেই দক্ষতা রয়েছে সাব্বির রহমানের। তবে ঢাকাতে তাদের সঙ্গ দিতে বাড়ছে আরো একজন। মোসাদ্দেকই হচ্ছেন দলের তৃতীয় অফস্পিনার।

সে সূত্র আরো নিশ্চিত করেছে, দলে ডাক পেলেও অভিষেকের জন্য কিছুটা বিলম্ব হতে পারে শুভাশীষের। কামরুল ইসলাম রাব্বি কিংবা শুভাশীষের একজনকে নেয়া হতে পারে দ্বিতীয় টেস্টে। এক্ষেত্রে কিছুটা হলেও এগিয়ে আছেন রাব্বি। তবে ম্যাচের আগের টিম মিটিংয়েই সিদ্ধান্ত হবে কে খেলছেন?

উল্লেখ্য, প্রথম টেস্টে ২২ রানের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। পঞ্চম দিনে ৩৩ রানের লক্ষ্য নিয়ে শেষ দুই উইকেট হারিয়ে স্বপ্নভঙ্গ হয় টাইগারদের। পুরো ম্যাচে বাংলাদেশ সমান তালে লড়াই করলেও প্রথম ইনিংসের ব্যবধানটাই মুখ্য হয়ে ওঠে। পাঁচ উইকেটে ২২১ রান নিয়ে ব্যাটিং করতে নেমে শেষ পাঁচ উইকেট হারায় তারা মাত্র ২৭ রানে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা