,

বাঞ্ছারামপুরে বাল্য বিবাহ ও যৌনহয়রানিকে লাল কার্ড দেখিয়েছে ৬০০ ছাত্র-ছাত্রী

b-baria-map-mainনিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় ৬০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। উপজেলার উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি কাজী জাদিদ আল রহমান জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান, উপজেলা প্রকৌশলী মো. খুরশেদ আলম, উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের ব্রাহ্মণবাড়িয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল মুজাহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা লুৎফুর নাহার খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম প্রমুখ। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে এই বিষয়ে অবগত করতে প্রজেক্টরের মাধ্যমে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়েছে। স্কুলে বাল্যবিবাহ ও যৌন হয়রানির প্রতিরোধে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রধান কওে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কর্মশালায় ছাত্র-ছাত্রীরা বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড দেখিয়ে আগামী দিনে এসকল কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রতিজ্ঞা করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা