,

সাইমনের নায়িকা মাহি

mahi-homeবিনোদন প্রতিবেদক : মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি ‘ইফতেখার’। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করবেন হালের জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। গেল শনিবার (২২ অক্টোবর) ছবিটিতে চুক্তিবদ্ধ হন এই নায়ক।  নতুন খবর হলো এই ছবিতে সাইমনের বিপরীতে অভিনয় করবেন মাহিয়া মাহি।   আজ মঙ্গলবার সাইমনের বিপরীতে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। এই তথ্য নিশ্চিত করলেন ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

তিনি বলেন, ‌আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে মাহি ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছে। আমার গুরু জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ ছবিটিতে মাহি-সাইমন জুটি দারুণ সাফল্য পেয়েছিলো। সেই অনুপ্রেরণা নিয়েই এই দুই তারকাকে আমার ছবিতে চুক্তিবদ্ধ করেছি। ইফতেখার দিয়ে এই জুটি নতুন করে আলোচনায় আসবে এবং সাফল্য পাবে বলে বিশ্বাস করছি।

নতুন এই ছবিতে চুক্তিবদ্ধ হবার বিষয়ে মাহি বলেন, ‌অনেকদিন পর সাইমনের সঙ্গে কাজ করতে যাচ্ছি। আমাদের ‌‘পোড়ামন’ ছবিটি দারুণ আলোচিত এবং ব্যবসাসফল ছিলো। এবারের ছবিটির গল্প এবং চরিত্রটিও খুব চমৎকার। নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে। আশা করছি এবারেও ভালো কিছু হবে।’

সাইমন বলেন, মাহি এই প্রজন্মের খুব ভালো একজন অভিনেত্রী। ওর সঙ্গে কাজ করা বেশ উপভোগ্য। আমাদের জুটির একটি ট্রেডমার্ক সাফল্য রয়েছে। এবার চেষ্টা থাকবে নতুন করে আরো এগিয়ে যাবার। দর্শকদের জন্য বিশেষ একটি উপহার হবে ‘ইফতেখার’ ছবিটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে