,

দুর্নীতি: চীনে ১০ লক্ষ সরকারি কর্মকর্তার সাজা

chinaআন্তর্জাতিক ডেস্ক : চীনের কর্তৃপক্ষ বলছে, নানা ধরনের দুর্নীতির অপরাধে গত তিন বছরে ১০ লক্ষেরও বেশি সরকারি কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে। এই তিন বছরে অভিযুক্ত ৪০৯ জন পলাতককে আটক করা হয়েছে।

ঘুষ গ্রহণ এবং স্বজনপ্রীতির মত দুর্নীতিতে সাজাপ্রাপ্তদের মধ্যে যেমন নিম্নপদস্থ কর্মকর্তা রয়েছেন, তেমনি মন্ত্রিসভার সদস্যের মত ক্ষমতাধর নেতারাও রয়েছেন। বেইজিং-এ চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী প্লেনাম বৈঠকে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রেসিডেন্ট শি জিনপিং বর্তমানে ব্যাপক এক দুর্নীতি-বিরোধী অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। তবে কেউ কেউ বলছেন, প্রেসিডেন্ট শি তার রাজনৈতিক প্রতিদ্বন্দীদের বিরুদ্ধে এই অভিযানকে ব্যবহার করছেন। তবে তিনি এই অভিযোগ বরাবরই অস্বীকার করে থাকেন।

বেইজিং-এ বিবিসির সংবাদদাতা স্টিভেন ম্যাকডনেল বলছেন, কমিউনিস্ট পার্টির বৈঠকে দলের নিয়মকানুনে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা করা হবে। তবে এসব পরিবর্তনের ফলে প্রেসিডেন্ট শির ক্ষমতা আরও বেড়ে যেতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা