,

নাসিরনগরে শুদ্ধস্বরে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ

nasirnagar-pictureআকতার হোসেন ভুইয়া নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ শুদ্ধবাণী ও সুরে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য নাসিরনগরে প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়,কলেজ ও মাদ্রাসার সঙ্গীত শিক্ষকসহ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা এ প্রশিক্ষণের আয়োজন করে। সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেম। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অধ্যাপক কবি মানবর্দ্ধন পালের সভাপতিতে সংস্কৃতি কর্মী শিবলী চৌধুরীর পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ অরুনাভ পোদ্দার,অধ্যাপক জামিল ফোরকার,ব্যাংকার সালাউদ্দিন মুকুল। কর্মশালায় প্রশিক্ষণ দেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবুল ও প্রতীক এন্দ। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়,কলেজ ও মাদ্রাসার সঙ্গীত শিক্ষকসহ দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা