,

আলেপ্পোয় নতুন করে যুদ্ধবিরতির কথা ভাবছে না রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, সিরিয়ার আলেপ্পোতে যুদ্ধবিরতি বাড়ানোর কথা ভাবছে না মস্কো। তবে মানবিক কারণে মস্কো ও দামেস্ক আলেপ্পোয় সাময়িক যুদ্ধবিরতি পালন করেছে।

51c65c788e0c7432830686d27b104c18-580ecf56668ba

ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে রিয়াবকভ বলেন, মানবিক কারণে আবার যুদ্ধবিরতির প্রশ্নটি এখন আর প্রাসঙ্গিক নয়। বেসামরিক নাগরিক ও সরকারবিরোধী গেরিলাদের আলেপ্পোর পূর্বাঞ্চল ছেড়ে চলে যেতে দেওয়ার জন্য একতরফা যুদ্ধবিরতি দেওয়া হয়েছিল। সন্ত্রাসী গোষ্ঠীর জন্য এ যুদ্ধবিরতি প্রযাজ্য ছিল না।

শুক্রবার একদিন বিরতির পর শনিবার সন্ধ্যায় আলেপ্পোয় রাশিয়ার সর্বশেষ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়।

রিয়াবকভ বলেন, যুদ্ধবিরতি ফের বাড়াতে “সরকারবিরোধী গেরিলা গোষ্ঠীগুলোর জন্য যথোপযুক্ত আচরণ নিশ্চিত করা দরকার; যারা হাসপাতাল খালি করার সময় অন্তর্ঘাতমূলক তৎপরতা চালিয়েছে। অথচ যুদ্ধবিরতির মূল লক্ষ্য ছিল বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়া।”

এদিকে সিরিয়ার আলেপ্পো নগরীতে রবিবার প্রচণ্ড সংঘর্ষ ও বিমান হামলায় তিন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। দামেস্ক সরকারের মিত্র দেশ রাশিয়া ঘোষিত তিন দিনের অস্ত্রবিরতির মেয়াদ শেষ হওয়ার পর সেখানে আবারও এ প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। একতরফা তিন দিনের এ অস্ত্রবিরতি শেষ হলেও জাতিসংঘ এ সময়ের মধ্যে কোনও লোককে কোথাও সরিয়ে নেয়নি। আশা করা হয়েছিল, সরকারের কয়েক সপ্তাহের বোমা হামলা ও তিন মাসের অবরোধের পর এই সুযোগকে কাজে লাগিয়ে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে বিভিন্ন হামলায় আহত বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া ও ত্রাণ সরবরাহ করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা