,

৮০০ লোককে হত্যা করেছে যে দম্পতি!

 

আন্তর্জাতিক ডেস্ক :মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফিলপিনসের প্রেসিডেন্ট বলেছিলেন, তিন লাখ মাদক পাচারকারীকে প্রাণে মারবেন তিনি। সেই কাজে পুলিশ বা সেনা যথেষ্ট নয়, তাই ভাড়া করেছিলেন সিরিয়াল কিলার। তেমনই এক খুনে দম্পতির কথা প্রকাশ্যে এসেছে ফিলিপাইনের জাতীয় সংবাদ মাধ্যমে।

164377_158

শে ও শেইলা নামে এ দম্পতি এখন পর্যন্ত খুন হয়ে যাওয়া প্রায় ৪ হাজার লোকের মধ্যে ৮০০ জনের প্রাণ নিয়েছেন।

এই দম্পতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, নতুন রাষ্ট্রনায়ক যখন মাদকের বিরুদ্ধে তার লড়াইয়ের কথা ঘোষণা করলেন, তখন এ পেশায় না এলে না খেয়ে মরতে হতো তাদের। তাই বাধ্য হয়েই মানুষ খুনের কাজে নেমেছিলেন। প্রথমে একা কাজ করতেন শে। কিন্তু দেখা গেল বেশ কিছু টার্গেটের কাছে তার পৌঁছাতে অসুবিধা হচ্ছে। তাই বাধ্য হয়েই নিজের স্ত্রীকে কাজে নামতে বলেন। শেষ পর্যন্ত শেইলাও এই পেশায় নামেন।

অনেক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে খুনের কাজে সাহায্য করাই শেইলার কাজ। প্রতিটি খুনের জন্য সরকার থেকে ১০০ মার্কিন ডলারও পান তারা। প্রথমে যে দলের হয়ে তারা কাজ করেন সেখান থেকে টার্গেটের ছবি জোগাড় করতে হয়। তিন দিনের মধ্যে কাজ সারলেই হাতে হাতে টাকা চলে আসে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা