,

পাকিস্তানে পুলিশ ট্রেনিং কলেজে হামলায় নিহত ৫৪

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় একটি পুলিশ ট্রেনিং কলেজে সন্ত্রাসীদের হামলায় ৫৪ জন নিহত হয়েছেন।সোমবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে। এতে ৯৭ জন আহত হয়েছেন বলে প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন।তারা জানান, ৬০০ জন পুলিশ ক্যাডেটের আবাসন ক্ষমতাসম্পন্ন ওই কলেজে তিনজন সন্ত্রাসী হামলা চালায়। পরে সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পসের যৌথ অভিযানে কলেজটি সন্ত্রাসীমুক্ত করা হয়।

picture1477362071

এক সংবাদ সম্মেলনে ফ্রন্টিয়ার কর্পসের মেজর জেনারেল শের আফগান জানান, হামলার সময় সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের নিয়ন্ত্রকদের সঙ্গে যোগাযোগ রাখছিল।

তিনি বলেন, ‘হামলাকারী তিনজন ছিল এবং তাদের সবার গায়ে আত্মঘাতী হামলার পোশাক ছিল। হামলার পর দুজন হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। যার ফলে এত হতাহত হয়েছে। তৃতীয় সন্ত্রাসী যৌথ বাহিনীর গুলিতে নিহত হয়।’

তিনি জানান, বিচক্ষণতার সঙ্গে অভিযানটি পরিচালনা করতে হয়েছে। ফলে কলেজকে সন্ত্রাসীমুক্ত করতে প্রায় চার ঘণ্টা লেগে গেছে। সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে যৌথ বাহিনীর কেউ তেমন গুরুত্বর আহত হননি।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর সরফরাজ আহমেদ বাগতি হতাহতের তথ্য নিশ্চিত করে জানান, সন্ত্রাসী দমন অভিযান সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা