,

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান: স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

29654ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের উপ-শহর এলাকায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পূজা (১৪) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে লিটু নামের এক বখাটে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত পূজা জেলা শহরের জামিলা খাতুন বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও উপশহর পাড়ার বিপুল মজুমদারের মেয়ে।

পূজার মা শিখা মজুমদার জানান, বখাটে লিটু বেশ কিছুদিন ধরে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। এক পর্যায়ে মেয়ে তার প্রস্তাব প্রত্যাখান করায় সোমবার সন্ধ্যায় লিটু আমার বাসায় এসে মেয়েকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত পূজাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে।

আহত পূজা জানায়, বাড়ির প্রাচীর টপকে ছাদে উঠে একই পাড়ার ভাড়াটিয়া লিটু তাকে হাত ধরে নিচে নেয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে বখাটে প্রথমে তার গলায় ছুরি চালানোর চেষ্টা করে। ছুরি লক্ষ্যভ্রষ্ট হয়ে মুখমণ্ডলে এবং হাতে আঘাত লাগে।

ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মাসুদুজ্জামান রুমন বলেন, পূজার বাম চোয়ালে ও ডান হাতে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। খত স্থানে সেলাই দেয়া হয়েছে। বর্তমানে সে আশংকামুক্ত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা