,

বাঁচার জন্য ইঁদুরও খেয়েছেন তারা

 

আন্তর্জাতিক ডেস্ক :সম্প্রতি মুক্তি পেয়েছেন সোমালিয়ায় জলদস্যুদের দ্বারা অপহৃত এক দল নাবিক। প্রায় পাঁচ বছর আগে তাদের অপহরণ করা হয়। তাদেরই একজন ফিলিপাইনের নাবিক আরনেল বালবেরো।

image-3192

বালবেরো তার পাঁচ বছরের বন্দি জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি জানান, বন্দি অবস্থায় তাদের খুব সামান্য খাবার দেয়া হতো। দিনশেষে তাদের মনে হতো, মৃত্যুর সঙ্গে বসবাস করছেন তারা। বাঁচার জন্য তারা কখনো কখনো ইঁদুরও খেয়ে ক্ষুধা মিটিয়েছেন।

বালবেরো জানান, জলদস্যুরা আমাদের খুবই কম খাবার দিত। যে কারণে আমরা ইঁদুর খেতাম। জঙ্গলে ইঁদুর রান্না করে খেতে হতো আমাদের। আমরা যা পেতাম তাই খেতাম। ক্ষুধা পেলে আপনিও হাতের কাছে যা পাবেন তাই খাবেন।’

তিনি বলেন, বনে-জঙ্গলে বেঁচে থাকার ভয়ঙ্কর অভিজ্ঞতা তাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। মুক্ত হয়ে এখনো ভাবছেন স্বাভাবিক জীবনে তিনি কবে ফিরতে পারবেন।
২০১২ সালে একটি জাহাজের ২৬ জন নাবিককে জিম্মি করে সোমালিয়ায় নিয়ে যায় জলদস্যুরা। এই নাবিকেরা ছিলেন বিভিন্ন দেশের নাগরিক। প্রায় পাঁচ বছর বন্দী থাকার পর মুক্তিপণ নিয়ে শনিবার তাদের ছেড়ে দিয়েছে জলদস্যুরা।

জলদস্যুদের হাতে বন্দী নাবিকেরা ছিলেন চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া, ভিয়েতনাম ও তাইওয়ানের নাগরিক। সেচিলিসের দক্ষিণ থেকে জাহাজসহ তাদের জিম্মি করে সোমালিয়ার জলসদ্যুরা। ওই সময় একজন ক্রু নিহত হন।

জলদস্যুরা নাবিকদের জিম্মি করার এক বছর পর জাহাজটি ডুবে যায় এবং নাবিকদের সোমালিয়ার কূলে নিয়ে যাওয়া হয়। সেসময় দুজন নাবিক অসুস্থ হয়ে মারা যান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে