,

অল্পের জন্য বাঁচলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংয়ের ওপর জঙ্গি হামলা হয়েছে। তবে এ যাত্রায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।সোমবার সকালে চিঙ্গাইয়ের ওখরাল হেলিপ্যাডে তার হেলিকপ্টার অবতরণের পরই মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে অজ্ঞাত বন্দুকধারীরা। গুলিতে মণিপুরী রাইফেলসের এক নিরাপত্তারক্ষী আহত হন।

image-3212

সূত্রের খবর, উপমুখ্যমন্ত্রী গইখানগমকে সাথে নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে ইম্ফল ছাড়েন মুখ্যমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টার দিকে হেলিপ্যাডে অবতরণ করে হেলিকপ্টারটি। বাইরে তখন রাজ্য সরকারের কর্মকর্তারা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন।

মুখ্যমন্ত্রীও হেলিকপ্টার থেকে বাইরে আসার অপেক্ষায়। ঠিক সেই মুহূর্তে ঝাঁকে-ঝাঁকে গুলি আসতে শুরু করে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে। তৎক্ষণাৎ অত্যন্ত তৎপরতার সাথে উখরুল থেকে চিঙ্গাই গ্রামের দিকে হেলিকপ্টারটি উড়িয়ে নেন এর পাইলট। তবে সেখানেও বিক্ষোভের জন্য হেলিকপ্টারটি অবতরণ করতে পারেনি।

জঙ্গি হামলার পর মুখ্যমন্ত্রী তার যাবতীয় কর্মসূচি বাতিল করেন এবং রাজ্যটির রাজধানী ইম্ফলে ফিরে জরুরি বৈঠক ডাকেন। এদিন উখরুল জেলার হানফুং ও চিঙ্গাই গ্রামে কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রীর। এর মধ্যে হানফুং গ্রামে ১০০ শয্যার একটি হাসপাতাল ও পাওয়ার স্টেশনের উদ্বোধন করার কথা ছিল তার।

হামলার ঘটনায় নাগা সন্ত্রাসবাদী সংগঠন এনএসসিএন(আই-এম) এর সদস্যরা জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জঙ্গিদের খোঁজে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা