,

খোঁজ মিলল হিটলারের পরিত্যক্ত ঘাঁটির

 

আন্তর্জাতিক ডেস্ক :প্রায় ৭০ বছর পর নির্জন এক দ্বীপে খোঁজ মিলল হিটলারের পরিত্যক্ত ঘাঁটির। উত্তর মেরু থেকে প্রায় ৬০০ মাইল দূরে রাশিয়ার আলেকজান্দ্রায় খোঁজ মিলেছে এই নাজি ছাউনির। উদ্ধার হয়েছে ভাঙাচোরা বাঙ্কার থেকে পরিত্যক্ত পেট্রোলের টিন। খোঁজ মিলেছে বেশ কিছু নথিপত্রের।

image

অনুসন্ধানকারীরা জানিয়েছেন, ওই দ্বীপের অতি শীতল আবহাওার কারণেই ওই সব নথিপত্র এখনও খানিকটা অক্ষত রয়েছে।

মনে করা হচ্ছে, হিটলারের নির্দেশেই ১৯৪২ সাল নাগাদ এই ঘাঁটি তৈরি করা হয়েছিল। এখান থেকে মূলত আবহাওয়ার খবর সংগ্রহ করা হত। ১৯৪৩ সাল থেকেই ওই প্রত্যন্ত এলাকায় নাজি কার্যকলাপ শুরু হয়ে গিয়েছিল। ১৯৪৪-এর জুলাইয়ের পর থেকেই এই ক্যাম্প কার্যত পরিত্যক্ত অবস্থাতেই ছিল। খাবারের অভাবে শেষ দিকে ঘাঁটির সদস্যদের পোকা ধরে যাওয়া শ্বেত ভল্লুকের কাঁচা মাংস খেতে হয়েছিল। এর জেরে বিষক্রিয়া হয়ে মৃত্যু হয় অনেকের। এরপর থেকে পরিত্যক্তই ছিল এই জায়গাটি।

রাশিয়ান আর্কটিক ন্যাশনাল পার্কের এক সমীক্ষক ইভগেনি আর্মোলভ জানান, এর আগে এই ঘাঁটি নিয়ে অনেক কথা শোনা যেত। এ বার তার প্রত্যক্ষ প্রমাণ মিলল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে