,

সরাইলে অটোরিকশা চোর আটক

sarail-pic-24-2সরাইল (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে সিএনজি চালিত অটোরিকশা চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে ফয়েজ মিয়া (১৮) নামের এক চোর। শাহবাজপুর আমীন পাড়ার হোসেন মিয়ার ছেলে সে। গত রবিবার গভীর রাতে নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা পূর্ব পাড়ায় নুরু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। ধরা পড়ার পর একাধিক চালকের গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে ফয়েজ। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বুড্ডা গ্রামের নুরু মিয়ার ছেলে সবুজ মিয়া (১৮) অন্যান্য দিনের মত রবিবার রাতে শিকল বেঁধে তালা দিয়েছিল তার অটোরিকশাটি। গভীর রাতে তালা ভাঙ্গার বিকট শব্দে ঘুম ভাঙ্গে সবুজের। সবুজ ৪ জন চোরকে দেখে মুঠোফোনে প্রতিবেশীদের বিষয়টি জানায়। কয়েক মিনিটের মধ্যে প্রতিবেশীরা সবুজের বাড়িতে চলে আসে। ৩ চোর পালিয়ে গেলেও ফয়েজকে আটক করে গনধোঁলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। গনধোঁলাইয়ের এক পর্যায়ে চোর ফয়েজ সিএনজি চুরি ও ছিনতাই করাই তার পেশা বলে জানায়। সেই সাথে একাধিক চালকের গলা কেটে সিএনজি ছিতাইয়ের কথাও স্বীকার করে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে