,

আবার ইংল্যান্ডকে স্পিন শেখাবেন সাকলাইন

saqlainস্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান সম্পর্কটা খুব তিক্ত এখন। উরি সীমান্তের উত্তেজনা আছে। ভারতে ক্রিকেট বিশেষজ্ঞ পাকিস্তানি কিংবা পাকিস্তানি অভিনেতাদের কাজ করার বিরুদ্ধে তীব্র জনমত। কিন্তু এমন সময়ই একজন পাকিস্তানি দাপটের সাথেই কাজ করবেন ভারতে। শুধু তাই না, টেস্ট সিরিজে ভারতকে হারানোর মন্ত্র দেবেন প্রতিপক্ষ দলকে। হ্যাঁ। সামনের মাসে শুরু ভারত সফরে ইংল্যান্ড দলের স্পিন কোচের দায়িত্ব পালন করবেন কিংবদন্তি পাকিস্তানি অফ-স্পিনার সাকলাইন মুশতাক।

৯ নভেম্বর শুরু ৫ ম্যাচের টেস্ট সিরিজ। আর উপমহাদেশের উইকেটে স্পিনে সফল হতে আবার সাকলাইনের শরণ নিচ্ছে এখন বাংলাদেশ সফরে থাকা ইংল্যান্ড। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের যোগাযোগ কর্মকর্তা ড্যানি রুবেন জানিয়েছেন, “বাংলাদেশে দলের সাথে নেই তিনি। সাকলাইন প্রস্তুতির সময়টাতে যোগ দেবেন। থাকবেন প্রথম টেস্টের সময়। ভারতের প্রথম ওয়ানডের সময়ও থাকবেন। শুধু প্রথম টেস্ট ও প্রথম ওয়ানডের জন্য তাকে সাথে রাখার পরিকল্পনা।”

৩৯ বছরের সাকলাইন এই প্রথম ইংল্যান্ডের স্পিন উপদেষ্টা হিসেবে কাজ করবেন তা নয়। এই তো ইংল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে সিরিজের সময় দুই স্পিনার আদিল রশিদ ও মঈন আলিকে নিয়ে কাজ করেছেন। উপমহাদেশের বিরুদ্ধ কন্ডিশনে সাকলাইনকে পেতে যাচ্ছেন শুনে লেগ স্পিনার আদিলের খুশি ধরছে না। তার টুইট, “সাকলাইন মুশতাকের সাথে কাজ করতে ভালো লাগে। অসাধারণ কোচ, অসাধারণ মানুষ।” প্রসঙ্গত, স্পিন-বান্ধব উইকেটে চট্টগ্রামে সোমবার হারতে হারতে প্রথম টেস্টটা জিতেছে ইংল্যান্ড। মাত্র ২২ রানের জয় তাদের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা