,

‘সিমরান’-এ কী বয়স্ক মহিলার চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে? জল্পনা

kangana_বিনোদন ডেস্ক : দীর্ঘ সময় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের কোনও ছবি বক্স অফিসে দেখা যাচ্ছে না। অভিনেত্রীকে শেষবারের মতো প্রকাশ্যে দেখা গিয়েছিল জি কিউ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রাতে। মাস খানেক আগে একাধিকবার অভিনেতা হৃত্বিক রোশনের সঙ্গে ঝামেলার কারণে শিরোনামে এসেছে কঙ্গনার নাম। সূত্রের দাবি, অভিনেত্রী এখন ব্যস্ত রয়েছেন হনসল মেহেতার ‘সিমরান’ ছবির শ্যুটিংয়ে।

সম্প্রতি আমেরিকার অ্যাটলান্টাতে ‘সিমরান’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন কঙ্গনা। সেখানেই এক দোকানে এই অভিনেত্রীকে বয়স্ক মহিলার সাজে দেখা গিয়েছে ছবির পরিচালকের সঙ্গে।

এই ছবির চিত্রনাট্য সম্পর্কে না না সময় বিভিন্ন ধরনের গুজব শোনা গিয়েছে। তবে বলিউড লাইফ.কম-এ দাবি করা হয়েছিল, ছবিতে একজন ৩০ বছর বয়সি বিবাহবিচ্ছিন্নার চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। ছবিতে একজন বিবাহবিচ্ছিন্নার জীবনে কত ধরনের সমস্যা আসে সেই সম্পর্কে কাহিনী বুনেছেন পরিচালক।

তবে সত্যিই যদি কঙ্গনাকে ছবিতে বয়স্ক মহিলার চরিত্রে দেখা যায়, তাহলে ‘টাইগার জিন্দা হ্যায়’-তে সালমান খানের পর কঙ্গনা হবেন পরবর্তী অভিনেত্রী, যাঁর ছবির মধ্যে বয়স বাড়ল।

তবে এটাই ছবিতে অভিনেত্রীর লুক হচ্ছে কিনা সে বিষয় পরিচালক কিছু নিশ্চিত করেননি। ছবিটি খুব ভাল করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে, কঙ্গনা একটি নকল পরচুলার দোকানে দাঁড়িয়ে ছিলেন। ধরে নেওয়া যেতেই পারে তিনি হয়তো না না ধরনের লুক ট্রাই করছিলেন। এখন সত্যিটা কী, সেটা সময়ই বলবে। সূত্র-এবিপি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে