,

বল টেম্পারিং করেছে ইংল্যান্ড?

ball1স্পোটর্স ডেস্ক : এক ম্যাচে ২৭টি রিভিউ। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর মতে, এটি একটি বিশ্ব রেকর্ড। আম্পায়ারিং নিয়ে তাই প্রশ্ন উঠতেই পারে। কিন্তু চট্টগ্রামে এখন ভিন্ন আলোচনা। ‘বল টেম্পারিং’ করেছে ইংল্যান্ড ক্রিকেট দল! অভিযোগটা সরাসরি না করলেও টাইগার দলপতি মুশফিকুর রহিম এমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন।

পুরোনো বলে দারুণ রিভার্স সুইং করেন ইংল্যান্ডের পেসাররা। আজ পঞ্চম দিন ১.৩ ওভার পরই নতুন বল নেওয়ার সুযোগ ছিল ইংল্যান্ডের। কিন্তু কুক পুরোনো বলে পেসারদের দিয়ে বোলিং করাতে থাকেন।

স্টুয়ার্ট ব্রডের আগুন ঝরা বোলিংয়ের পাশাপাশি বেন স্টোকস লাইন ও লেংথ মেনে বোলিং করে যান। স্টোকস রিভার্স সুইংও দিতে পারছিলেন নিয়মিত। প্রথম ইনিংসেও এ ঘটনা বারবার চোখে পড়েছে।

পুরোনো বলে রিভার্স সুইং করাতে হলে কোনো দল বা বোলারের জন্য ‘বল টেম্পারিং’ জরুরী হয়ে পড়ে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন শেষ করে বের হওয়ার পথে মাঠে হাঁটতে হাঁটতে মুশফিক বলেন, ‘এটা নিয়ে ক্রিকইনফো লিখলে ভালো হয়।’

একান্ত কথোপকথোনে মুশফিক বলেন, ‘আমি ব্যাটিংয়ের সময় বল নিয়ে বেশ কয়েকবার আম্পায়ারকে অভিযোগ জানিয়েছি, বারবার বলার চেষ্টা করেছি বলে কোনো সমস্যা আছে কি না। আমার মনে হয়েছে ওরা (ইংল্যান্ড) খেলায় সময় বলে কোনো কিছু করেছে। কারণ পুরোনো বল ওদের হাতে চলে যাওয়ার পর নতুনের মতো হয়ে যাচ্ছিল। মনে হয় যেন পাউডার দিয়ে কেউ ঘষে নতুন করেছে!’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা