,

এমন হারে লজ্জা নেই: মুশফিক

113স্পোর্টস ডেস্ক : শেষ দিনে ৩৩ রান করলেই ঐতিহাসিক এক জয় পেত বাংলাদেশ। বহুকাল মুখে মুখে ফিরত চট্টগ্রামে ইংল্যান্ডকে হারানোর এই গল্প। কিন্তু শেষ দিনে সেই স্বপ্ন পূরণ হয়নি। রয়ে গেছে ২৩ রানের আক্ষেপ। সোমবার সকালে শেষ ২ ব্যাটসম্যানকে তুলে নিয়ে বাংলাদেশকে ২৬৩ রানে অল আউট করেছে ইংল্যান্ড। ২২ রানের জয় তুলে নিয়ে ২ ম্যাচের সিরিজে ১-০ তে গেছে এগিয়ে। তবে ইংলিশদের ভয় ধরিয়ে দিয়ে রোমাঞ্চকর ম্যাচটিতে হারার পরও গর্বিত বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।

“এটা শেষে আমাদের পক্ষে ছিল না। ৩৩ রান। ২ উইকেট। ১৫ মাস পর ফিরে ছেলেরা ৫দিনে অনেক চেষ্টাই করেছে। আমি গর্বিত-” ম্যাচ শেষে বলেছেন মুশফিক। তিনি নিজেই সাব্বির রহমানকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৮৭ রানের জুটি গড়ে অসম্ভব এক জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন দলকে। ৩৯ রানে তার ইনিংস আগের শেষ বিকেলে শেষ হয়। অভিষিক্ত সাব্বির ৬৪ রানে অপরাজিত থাকলেন।

কিন্তু প্রথম ইনিংসের শেষটায় দ্রুত শেষ হয়ে যাওয়ার কিছুটা আক্ষেপ আছে মুশফিকের। ওখানে ২৪৮ না হয়ে আরো কিছু বেশি হলে? মুশফিক বললেন, “ওরা দ্বিতীয় ইনিংসে ২৪০ রান করেছে। আমরা যদি প্রথম ইনিংসে ২৯০ রানও করতাম তাহলে টার্গেটটাকে জয় করতে পারতাম। আমাদের ছেলেরা মন মাতানো লড়াই করেছে। আশা করি পরের ম্যাচে এমনই লড়বে। সাব্বির গেল বছর দেড়েক ধরে অসাধারণ খেলছে।”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা