,

এক টেস্টে ২৬ রিভিউ ও ইংলিশদের জয় !

253921-3-690x450-550x359গত ১৯ অক্টোবর শুরু হয় ইংল্যা- ও বাংলাদেশের মধ্যকার ৫ দিনের টেস্ট ক্রিকেট। এই টেস্টের একটি উল্লেখযোগ্য দিক হলো একের পর এক রিভিউ আবেদন। এক টেস্টেই ২৬টি রিভিউ আবেদন করা হয়েছে, যা এর আগে কোনো টেস্টে করা হয়নি। রিভিউ আবেদনের বেশিরভাগই ছিল ইংলিশদের পক্ষে।
এই টেস্ট ম্যাচের আরো একটি বিশেষ চমক হচ্ছে, রিভিউ আবেদনের প্রেক্ষিতে মাঠে থাকা আম্পায়ারদের সিদ্ধান্তে বেশ কয়েকবার এসেছে পরিবর্তন, যার দেখা মিলেছে টেস্টের প্রথম দিন থেকেই।
টাইগারদের বোলিং তোপে একের পর এক ইংলিশ ব্যাটসম্যানরা যখন পরাস্থ হয়ে এলবিডাব্লিউ এর ফাঁদে আটকে পড়ছিলো, মাঠের আম্বায়ার যখন টাইগোরদের আবেদনের সাড়া দিচ্ছিল, ঠিক তখনই ইংলিশদের রিভিউ আবেদনের প্রেক্ষিতে থার্ড আম্পায়ারের কল্যানকর সিদ্ধান্ত বার বার বাঁচিয়ে যাচ্ছিল ইংলিশ ব্যাটসম্যানদের।
এবার আসি শেষ দিনে। পঞ্চম দিনে টাইগারদের জয়ের জন্য দরকার ৩১ রান। হাতে রয়েছে ২টি উইকেট। আর সময়টাও ছিল অঢেল। টাইগারদের যখন জয়ের জন্য প্রয়োজন ২৫ রান। ঠিক তখন এলবিডাব্লিউ’র ফাঁদের আটকে পড়েন তাইজুল। কিন্তু মাঠের আম্পায়ার সাড়া না দিলে রিভিউ চায় ইংলিশরা। ফলাফলে আশ্রয়স্থল হয়ে যায় থার্ড আম্পায়ার। আবারো সিদ্ধান্ত ইংলিশদের পক্ষে।
জয়ের জন্যে এখনও টাইগারদের প্রয়োজন ২৫ রান। হাতে একটি উইকেট। এর পর টাইগারদের রানের স্কোর ২ বাড়ে। জয়ের জন্যে দরকার আর ২৩ রান। এমন সময় আবারো এলবিডাব্লিউ’র ফাঁদে পড়েন শফিউল ইসলাম। এবার মাঠের আম্পায়ার ইংলিশদের পক্ষে সাড়া দিলো। কিন্তু রিভিউ চাইলো বাংলাদেশ। কিন্তু থার্ড আম্পায়ের সিদ্ধান্ত আবারো ইংলিশদের পক্ষে!
এদিকে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, রিভিউ পদ্ধতি না থাকলে ইংল্যা–বাংলাদেশ টেস্ট জয়ের ফলাফল হয়তো বাংলাদেশের পক্ষেই আসতো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে